চাকুরীতে জয়েনিং এর আগে প্রথম ফোন! বাবা না পার্টনারকে!
২২ শে আগস্ট, ২০০৬ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আড়াই বছর বিয়ের বয়স। আমার লাইফ পার্টনার বিয়ের পর থেকেই চাকুরীর জন্য আকুঁপাকু করছিল। পছন্দের সেক্টর এডুকেশন। কলেজে বাংলা পড়ানো। কিন্তু এমএ কমপ্লিট না হওয়াতে ওয়েট করতে হলো এতদিন। যে দিন এমএ'র রেজাল্ট বেড়ুলো সেদিন থেকে স্কুল, কলেজে সিভি ড্রপ করতে শুরু করেছে - একাই দৌড়ে দৌড়ে। মাস ঘুরতে চারটে চাকুরী। শেষটাতে এইচএসসির বাংলা পড়াতে হবে জেনে সে সেটাই বেছে নিল। দিনে দুটো ক্লাস।
জয়েনিং এর আগের দিন রাতে আমি জিজ্ঞেস করলাম - চাকুরীতে জয়েন করার আগে কার সাথে কথা বলতে চাইবে! সে বললো - অবশ্যই বাবার সাথে। তার বাবাও বাংলার শিক্ষক। মেয়েকে চাইতেন যেন তার মত শিক্ষক হয়। আজ সে আশা পূর্ণ হতে যাচ্ছে; কাজেই ফোনটা তাকেই তো করতে হবে। সে বললো - বুঝতে পেরেছি তুমি এটা হয়তো আশা করো নি! কিন্তু কি করবো বলো - বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন - কাজেই প্রথম ফোন তাকেই! অবশ্য আমি কিঞ্চিত বিষন্ন হয়েছিলাম ঠিকই তবে তা হেসেই উড়িয়ে দিলাম। বললাম অবশ্যই তোমার বাবাকে প্রথম ফোনটা করবে।
পরেরদিন পোনে বারোটা। নতুন ক্লাস শুর হবার আগে সে আমাকে ফোন করল। জানাল বাবাকে ফোন করতে গিয়েও পারলাম না। তোমাকেই করতে হলো। বাবাকে পরাজিত করার একটা আনন্দ বোধ হলো। ভালোবাসায় আচ্ছন্ন হয়ে গেলাম। আমি গতকাল থেকেই জানতাম, সে পারবে না; আমিও পারি নি।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৬ রাত ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূচনা ও প্রেক্ষাপট:লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার...
...বাকিটুকু পড়ুন
দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!
হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬
বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের...
...বাকিটুকু পড়ুন
রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো...
...বাকিটুকু পড়ুন