বাংলাদেশের দুর্নীতির মাফিয়া চক্র ঠিক পিঁপড়ার কলোনির মতো কাজ করে। জুলাই আন্দোলনের সময় কিছু মানুষ ভাবছিলো এটা উইপোকার কলোনী। তারা ভাবছিলো রাজা শেষ তো তার কালো খেলাও শেষ।

উইপোকার কলোনি ধ্বংস করা সহজ। এরা পুরা রানী নির্ভর। মহারানী চব্বিশ ঘণ্টা ডিম পাড়ে আর বছরের পর বছর কলোনিতে কর্মী সাপ্লাই দেয়। কোন রকমে যদি এই রানীসাহেবানকে ধ্বংস করা যায়, পুরো উইপোকা কলোনিই ধ্বংস হয়ে যায়। কিন্তু পিঁপড়ার কলোনি তার তুলনায় অনেক বেশি টেকসই। এদের সাকসেশান প্লানিঙ থাকে। পিঁপড়ার রানী মারা গেলেও কর্মী পিঁপড়ারা তাদের মধ্য থেকে একজনকে নতুন রানী বানিয়ে ফেলে। এজন্যে পিঁপড়া দুর করতে হলে তাদের পুরো ইকো সিস্টেম ধরে ধ্বংস করতে হয়। বাংলাদেশের দুর্নীতির মাফিয়া চক্র ঠিক পিঁপড়ার কলোনির মতো কাজ করে।
.
এখানে সরকারি রাস্তায় ইচ্ছে মত ঝেঁকে বসা দোকান গুলো পর্যন্ত রাস্তার ভাড়া দিয়ে টিকে থাকার জন্যে এক জন পাতি গড ফাদার খুজে নেয়। চান্দা, মাদক, ঘুস, দখল, জুয়া সব কিছুর বিশাল বাজারের একজন অভিবাবক দরকার হয়। একজন রাজকিয় গড ফাদার এর যে আকাশ ছোয়া চাহিদা এখানে সেটা পুরন করটাও মানুষের বহু বছরের জমা পাপের একটা দায়। কোন বনেগা নয়া রানী? এই রিয়েলিটি শো-তে Transparency International Bangladesh (TIB)-এর রিপোর্ট অনুযায়ী, আগস্ট ২০২৪ থেকে ২০২৫-এর শেষ পর্যন্ত দেশে মারামারি হয়েছে প্রায় ছয় শ’র উপরে, মারা গেছে প্রায় ১৫৮ জন ‘নয়া যুবরাজ’। ২০২৬-এর হিসাব তো শুরু হলো।
.
#Afnan_Abdullah
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


