somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদু্যতময় সন্ধ্যা!

১৮ ই মার্চ, ২০০৭ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদু্যত বন্ধ হয়ে গেল দোকানে 7 টায়।
ঝাপ পড়তে পড়তে সেধিয়ে ভিতরে ঢুকে গিয়ে মোমের আলোতে উদ্ধার করলাম মিনিকে।
হোম এপারেলসের শোরুমে অনেকদিন যাবৎ পড়ে আছে টিভিটা। সারানো ঝামেলার মনে হওয়াতে একটা নতুন টিভি কিনে ফেলেছি। পুরাতনটাকে বিক্রি করার জন্য দর দেখতে এসেছি।
মিনি মোমের আলোতে রিসিট দেখে নিয়ে হ্যান্ডব্যাগে ঢুকালো। পেছন ফিরতেই ভুত দেখার মত চমকে উঠলো, তুমি!

তিনবছর পরে কথা। মাঝখানে দুইবার দেখা হয়েছে। ভুল বললাম একবার ফোনে কথা ও একবার দেখা। ফোনে তার ভাইকে খোঁজ করতে গিয়ে কেমন আছেন, ভাল আছি, সেজান ফিরলে আমি ফোন করেছিলাম টাইপের কথা। দ্্বিতীয়বার তার সেই ভাইয়ের বিয়েতে। সাথে আমার বউ। ভুলেও মিনির চোখে চোখ ফেলিনি। চোরা চোখে দেখেছি। নিশ্চিত সেও দেখেছে। না দেখেও কারো দৃষ্টি যেভাবে দেখা যায় তেমন দৃষ্টিতে।
এবার আমি কি বলবো বুঝতে পারি না। তার সাথে হাজবেন্ড নেই। দোকান মালিক সোহেল আমার পরিচিত। সে বলে কৌশিক ভাই, 1 হাজারের বেশী দিতে চাচ্ছে না মেকানিক, জানেনই তো আমরা এসব কিনিনা, অনেক সময় মেকানিকরা কিনে নিয়ে যায়। সে বললো, পিকচারটিউবেও নাকি সমস্যা আর মাদারবোর্ডও তো গ্যাছেই!
আমার কাছে টিভির মূল্য আগেই শেষ হয়ে গেছে। 14 হাজার টাকায় তিন বছরে আমার স্ত্রী যত সনি আর স্টারপ্লাসের সিরিয়ালগুলোর মূল্যবান গহনা, ড্রেস দেখেছে তাতে টিভিটা অনেক বেশী তাকে তৃপ্ত করেছে বলেই মনে হয়। সে তৃপ্তি 14 হাজার টাকার তুলনায় নস্যি।

মিনিকে কিছু বলার আগে আমি তার স্ফীত হয়ে ওঠা পেট দেখি। প্রেগনেন্ট। আমার ঘরেও প্রেগনেনসির চেষ্টা চলছে। মিনি আর আমি মুখোমুখি দাড়িয়ে থাকি। সোহেল একবার আমাকে দেখে, একবার মিনিকে দেখে! আমি টের পাচ্ছি মিনির চেহারা লাল হয়ে গেছে। গলার স্বর কাঁপছে, চোখ ঘুরছে অস্বস্তিতে এদিক সেদিক। বারবার হ্যান্ডব্যাকের চেইনটা টানাটানি করছে।
আমি মাথার মধ্যে একটা শূণ্যতা বোধ করছি। সোহেলের সাথে টিভির বিষয়ে কথা বলতে ভাল লাগছে না। তাকে বলি, ভাই, কালকে এসে টিভির বিষয়টা ফয়সালা করবোনে! সোহেল ভাই বলে তথাস্তু।
আমি মিনির দিকে তাকাই গাঢ় চোখে। মিনির চোখ আমার দিকে। হাঁটতে ভুলে যাই। সোহেল ভাই তাড়া দেয়, দোকান বন্ধ করতে হবে।

আমি অর্ধনমিত ঝাপের দিকে এগুতে থাকি। মিনি পাশে। ফুটপথে এসে দুজনে দাড়াই। মিনির কালো নোয়া গাড়িটা সামনে পার্ক করা। সামনাসামনি দাড়িয়ে থাকি। কি বলবো বুঝতে পারছি না। কিছু বলতেও ইচ্ছে করছে না। মিনি কেমন যেন অস্থির, মনে হচ্ছে তার মাথাটাও ফাকা হয়ে গেছে। আমি স্বগতভাবে বলি, কিছু মাথায় আসছে না!
মিনির অস্ফুট উচ্চারণ, আমারও!
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৭ রাত ১১:৫০
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×