শান্তিনিকেতনে একটা মেঠো পথ আছে
দুইধারে বৃক্ষের সাড়ি
গাছ চিনিনা বলে ধরুন সেগুলো দেবদারু
অথবা কৃষ্ণচুড়া বা রেইন-ট্রি, ধরুন যেকোন একটা
সেখানে কোমড় পেচিয়ে আমি আর বনবাতাসী
একটু দূরে রবীন্দ্রনাথ, গাছের মগডালে কাকেদের কা কা
বনবাতাসী বলে, দ্যাখো, কাকগুলো খাবলে খায় রোদ্দুর
গাছের পাতার! ইস! যদি ঝড় আসতো! আমি ঝড় ডাক দেই
কাকগুলো উড়ে যায়, ঝড় আসে, মেঠোপথের দুইধারে বৃক্ষের বেড়া
বনবাতাসী বৃষ্টি ভেজা, রবীন্দ্রনাথের লাঠি ওঠে
ঝড় আসে, ওহ! মাই ডিয়ার! তুমি ভীষণ সুইট!
এ কোথায়? কোথায়? কাকগুলো ডেকে সাড়া
ঝড়ের গায়েবী জানাজা, মেঘ ডাকে কড়কড়াৎ
চমকে বিদ্যুত দুইহাতে মুখের মেঘ ভাঙা জলোৎসব তোলে
আরেকটু দূরে সোনারগাঁ এক্সপ্রেস শান্তিনিকেতনে রেখে আসে
কাকেরা তখনও খাবলে খায় বিকেলের রোদ্দুর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


