প্রেয়সীর ঠোঁটের শার্ক ছোবল দিল
কেঁদেকুটে মন্থিত সময়ে
অনিশ্চিত দৌড়ে চলা যানে ভালবাসাবাসি,
হাত ধরে নিবিড় নৈকট্যে
ঘন্টায় ষাট মাইল বেগে ছেড়ে যায় স্থান
ঠিক একটু পরে পালটায় তাবৎ কম্বিনেশন
এক ছিল পরে দুই এখন দুই থেকে এক-এ সংস্থাপন!
যাবার পথে ছিল অজস্র সময়, ফেরার সময় শূণ্য হাত
কবেকার ফুরসত খুঁজে নিশ্বাস ঘন হতে ভাঙে বাঁধ
এখন না হয় আরেকটু থেকে যাওয়া মিতালী সংলাপ
মন ভাল করা মানসীর বুকে মানসের মিলন উৎসব!
তারপরে হাসি, তারপরে ক্ষেদ, টপকে পড়া ওজস্বী জল
তারপরে সুখ খুলে দেয়ালিকা হয়ে ওঠা সুঁইসুতো কাজ
পাশাপাশি বসে দিনগুলো অহেতুক তর্জমা করে ছেড়া ক্ষণ
ভুল বকে কেন সখা ফেলে গেলে কেন দিলে বিরহী অন্তর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



