স্টেশনে গেলে পাগল হই
দুরন্ত লাফঝাপ দিয়ে গড়াগড়ি খাই
তারপরে ট্রেনে উঠে কুসুমপুর যাই
তালগাছ দেখি, ক্ষেত দেখি
মানুষ দেখে হাত তালি দেই
শার্টের কলার কাচিয়ে কাশফুল তুলি
রায়পুরার পাশ দিয়ে মেঘনার শাখা নদী
তারপাশে গ্রামের পরে গ্রামের ভিটেবাড়ী
সেইখানে গিয়ে আমি গান গাই
জোরে জোরে চিৎকার করি, কলাগাছের পাতা ছিড়ি
কাচারাস্তার পাশে পা মেলে বসি
সেইখানে কুসুমপুরে কেউ থাকে না
কোন ভালবাসার গল্প থাকে না
কত বুড়িয়ে গেছে এতদিনে
সেইখানে কেউ দেখে না, কেউ চেনে না
কাউকে দেখি না, কারও নাম পড়ে না
স্টেশনেও ফিরি না
কুসুমপুর থেকে এসেছিলাম
কুসুমপুরেই ফিরে যাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


