শরীরের মধ্যে ইলিশ ঢুকেছে কয়েকদিন
নাক দিয়ে বেরুচ্ছে ইলিশের ডিম পুরো এক সপ্তাহ
পূব দিকে যাই, পশ্চিমে যাই - হেনস্তা করি মাছের বাজার
রইসউদ্দিন ইলিশ বেঁচে, আমি রইসউদ্দিনকে বেচি কবিতায়!
হঠাৎ রোমান্টিক কাব্য লিখতে গিয়ে কিভাবে ইলিশ ঢুকে গেল
মাথায় জবুথবু হয়ে থাকা অশ্রুর উৎস ঘেটে বিরহী প্রজ্ঞাপনে
তাকে দিতে চাইলাম আমার নতুন নিয়মবলী, কত অংশে প্রেম
সেখানে কেন অন্য কিছু আসে, কেন আসে এমন ইলিশের ক্যাচাল!
রইসউদ্দিন আমাকে বাতলে দেয়, আমি অনেক দিন যা খুঁজি
খোলা পৃথিবী আমাকে বন্দী করেছে, একমাত্র রাইসউদ্দিন ছাড়া
সে দিয়েছে ইলিশের সাথে বেঁচে থাকার মধুরতম সাইরেন
জেলে যাব, জেলখানায় মিলতে পারে পরিপূর্ণ স্বাধীনতা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


