somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ, পাগল ও হুজুর

১৪ ই মে, ২০০৭ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশ, পাগল ও হুজুরদের সাথে ভয়ংকর রসিকতা করা আমার একটা স্বভাবে পরিনত হয়েছে। একবার আমার ফিয়াসে ও আমি সিএনজিতে কোথাও যাচ্ছিলাম। পথিমধ্যে পুলিশের চেকপোস্ট। একজন গোমড়ামুখো পুলিশ এসে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? আমি প্রেমিকাকে দেখিয়ে বললাম, উনি জানেন। পুলিশ তাকে জিজ্ঞেস করলো, উনি আপনার কি হয়? সে বললো, আমার কিছু হয় না!

এবার পুলিশের চেহারা বিপদ্দজনক রঙ নিল। কঠোরভাবে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? প্রেমিকা জানালো, বাসায়। আমিও হালকা চালে বললাম, বাসায়! তারপরে মুখ ঘুরিয়ে উদাসভাবে রাস্তার অন্যপাশ দেখতে থাকলাম। আরেকজন পুলিশ এগিয়ে এলো ইত্যবসরে। কি যেন আলাপ করলো দুজনে। তারপরে সিএনজিওয়ালাকে যেতে বললো। সিএনজি স্ট্যার্ট নিতেই শুনলাম একজন পুলিশ আরেকজনকে বলছে, তুমুল ঝগড়া হইছে মনে হয় দুইজনের মধ্যে! তাদের কথা শুনে আমরা হেসে লুটোপুটি খাই।

একবার ফার্মগেটে গাড়ীর জন্য ওয়েট করছিলাম। এক পাগল এসে জরিয়ে ধরলো কোন কিছু বোঝার আগেই। সম্বিত ফিরে পেয়ে দেখি পাগলের সমস্ত শরীরে ছালার চট। আমি জোরে চিৎকার করে উঠলাম, হকককক মাওলা! পাগল ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তারপরে তার গলা নামিয়ে কানে কানে বললাম, আমার নাম সালাম! পাগল কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো মুখের দিকে। আমি আবার তার কানের কাছে মুখ নিয়ে বললাম, পুলিশ টের পেলে আমার খবর আছে! কি বুঝলো পাগল কে জানে, সে আমাকে ছেড়ে দৌড়ে চলে গেল। ইতোমধ্যে ভলবো এসে পড়েছে। আমি উঠে বসে আপনমনে হাসি।

রিকশা চড়ে প্রেম করার যুগ। ধানমন্ডি থেকে ঢাকা ইউনি, সেখান থেকে রমনার সামনের রাস্তা ধরে বেইলী রোড, কখনো রমনা গার্ডেন তারপরে আবার ধানমন্ডি এই হচ্ছে নিত্যদিনের রোজনামচা। নতুন চুমু দেয়া শিখেছি। দুজনই মহাআনন্দে চুমু খাই। গাল ছেড়ে সবেমাত্র ঠোটে উঠেছি। কাকরাইল মসজিদের সামনে অনেক হুজুরের আনাগোনা। আমরা যখন সে মসজিদের সামনে দিয়ে যেতাম তখন হুজুরদের দেখিয়ে দুজন চুমু খেতাম। উঠতি তাবলীগাররা দেখতাম হা করে আমাদের দেখতো। একদিন পেছন দিক থেকে একজনকে বলতে শুনলাম, ভাই আমরা এদিক সেদিক না দেখি!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৭ সকাল ১০:২৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×