somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিয়াল ভাইয়ের বিবাহঃ সেদিন আসলে যা ঘটেছিল - ২

১৫ ই মে, ২০০৭ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপরচিত নম্বরের মেসেজ দেখে চিপককে মাথামুন্ডু কিছু বুঝতে পারে না। তার এমন কোন ভ্রাতা নেই যে রসিকতা করবে। তাছাড়া এ মুহূর্তে বিবাহ নামক জটিলতাও তৈরী হয়নি। সে ভেবে পায়না পিয়ালকে ফোন করবে কিনা! শেষমেষ ফোন করে আমাকে। রাত দশটায় পিয়ালীর ফোন পেয়ে বিপদের গন্ধ পাই। ডাল মে কুচ কালা হ্যায়।

হ্যালো, কৌশিক ভাই, একটা নাম্বার লেখেন তো!

আমি খাতা কলমে নম্বর লিখে জিজ্ঞেস করি, কি হয়েছে ভাবী? পিয়াল ভাইয়েরর ফিয়াসে হিসাবে তার নিযুক্তির পর থেকে ভাবী হিসাবেই সন্বোধন করে এসেছি।

পিয়ালী বলে, কোন ফাজিল ব্যাটা মেসেজ পাঠিয়েছে যে তার বোনের সাথে নাকি কাল পিয়ালের বিয়ে হবে! আপনি একটু দেখেন তো নাম্বারটা ট্রেস করতে পারেন কিনা?

আমার মাথায় রক্ত উঠে যায়। কে হতে পারে ষড়যন্ত্রকারী! পিয়ালীর সাথে কথা বলা শেষ করে নাম্বারটা মোবাইলের বাটন টিপে যেই গ্রীন বাটনটা চেপেছি, অমনি সেটা গায়েব হয়ে গেল। তারমানে এ নম্বর আমার পরিচিত, এবং পরক্ষনেই একটা নাম ভেসে উঠলো, আরিফ জেবতিক!

আমার ঘুম হারাম হয়ে গেল। পিয়াল ভাইকে ফোন করলাম। তাকে ষড়যন্ত্র টের পেতে দেয়া যাবে না। আবার বুঝতেও হবে সে কতদূর জানে।
হ্যালো পিয়াল ভাই, শরীর ভালা!
পিয়াল ভাই এতরাতে আলগা পিরিতে কথা শুনে, হাসপাস করে ওঠে। বলে, কি হইছে? কি কইবেন কন?
আমি বলি, না, কি আর কমু, ঘুম আইতেছিল না ভাবলাম একটু চ্যাটিং করি আপনার সাথে!
ধুরো মিয়া, আমি কাম করতে করতে মরি আর আপনার মনে কত সুখ!
ইস, যদি তখনও সে জানতো কি গভীর ষড়যন্ত্র চলছে তাকে নিয়ে। যাইহোক আমার মাথা কুল রাখতে হবে। বলি, কি করলেন সারাদিন? চিপককের সাথে দেখা হয়েছে?
পিয়াল ভাই এবার খ্যাট করে ওঠে। কি হইছে আপনার? সারাদিন খালি চিপককের খবর জানতে চান? হ, ভাল আছে। সকালে কথা হইছে। তারপরে আর ব্যস্ততায় ফোন করা হয় নাই।
একটু অবাক হই। পিয়ালীকে রীতিমত সে সময় দেয়া কমিয়ে দিয়েছে। তারপরে আসল প্রসংগে আসি।
আরিফের সাথে কবে লাস্ট দেখা বা কথা হয়েছে?
এবার পিয়াল ভাই সত্যিই ক্ষেপে যায়। বলে, ধুরো মিয়া, আজকে আপনার কি হইছে? আরিফের কথা আমারে জিগান ক্যান, অরে ফোন করেন?
আমি বুঝতে পারি বেচারা কাজের ক্লান্তিতে মুষড়ে পড়েছে। কিন্তু আমাকে ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে হবে। তবে যেটুকু বুঝলাম, আরিফের ষড়যন্ত্র সন্বন্ধে সে কিছু জানে না।

তাহলে এবার! হ্যা, এবার আমাকে মাঠে নামতে হবে। মাশীদ, শরৎ আর ভাস্করকে ফোন করে নীল নকশা করতে হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৭ সকাল ৯:৫৯
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×