somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিয়াল ভাইয়ের বিবাহঃ সেদিন আসলে যা ঘটেছিল - ৩

১৫ ই মে, ২০০৭ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফোন কনফারেন্স করে অতপর আমি, ভাস্কর, শরৎ আর মাশীদ মিটিং করলাম। ভাস্করদার বক্তব্য, আরিফকে এখনই কিছু বুঝতে দেয়া ঠিক হবে না, তার বক্তব্যও পরিষ্কার নয়। তাছাড়া বেচারা বউ বিহনে ড্রাইভারদের কাছেও এখন ঝাড়ি খাচ্ছে। হয়তো সমস্যা অন্য জায়গায়।

মাশীদ প্রচন্ড মুষরে পড়লো। সে আরিফের মেসেজের উলটা পালটা মিনিং করে একচোট গালাগালি করে নিল পিয়াল ভাইকে। কি পেয়েছে পিয়াল? চিপককে রেখে অন্য মেয়ের দিকে কিভাবে নজর দেয়? সে সাহস তার হয় কিভাবে? বারবার বলছিল, হাতের কাছে পেলে ধানমন্ডি লেকে চুবিয়ে তারপরে ছাড়বে! শরৎ এদিক থেকে একধাপ এগিয়ে। সে এখনই আরিফকে উঠিয়ে নিয়ে আসতে চাচ্ছে। যা হবে হবে, বেটাকে হাত পা বেধে রাখলে ষড়যন্ত্র বের হয়ে যাবে!

আমি একটা ফন্দি করলাম। তাদেরকে জানালাম, আগামীকাল পিয়াল আর চিপককে বিয়ে দিয়ে দিলে কেমন হয়! মাশীদ হইহই করে উঠলো। শরৎ তো মহাখুশী। ভাস্কর এবার একটু গম্ভীর হয়ে ভাবতে থাকে, তারপরে বলে, বিষয়টা যদিও আমার অভিরূচীর বাইরে, তারপরেও আপনারা যেহেতু বলছেন তখন আছি আপনাদের সাথে! আর যায় কোথায়? সাথে সাথে চিপককে ফোন করে জানালাম, কালকে তোমাদের বিয়ে, কোন কথা না! চিপককে কিছুক্ষণ গাইগুই করে রাজী হয়ে যায়। তারপরে তার মোবাইল অফ করে ঘুমাতে বলি। পিয়াল ভাইয়ের সাথে যেন আর কথা না বলে। অতপর পিয়াল ভাইকে কনফারেন্সে ঢুকানোর জন্য ফোন করলাম! তিনবার রিং হবার পরে ওপাশে ঘুমজরানো কণ্ঠস্বর শোনা যায়, কে!

হ্যালো পিয়াল ভাই! চিপককে তার প‌্যারেন্টস জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আগামী কাল বিকেলে। শরৎ বলে ওঠে, হ্যা বস, আমরা এজন্য আপনার সাথে চিপককের বিয়ে ঠিক করেছি। আমার পাশ থেকে শরৎ এর গলার স্বর শুনে পিয়াল ভাই হতচকিত হয়ে যায়। এর মধ্যে আবার মাশীদের গলা শুনে তার ঘুম পুরোপুরি উড়ে যায়। মাশীদ বলে, ভাইয়া, তোমার বিয়ে কালকে, সকালে অফিসে ফোন করে জানিয়ে দেবে যে তোমার ইমারজেন্সী ছুটি চাই।

পিয়াল ভাইয়ের এতক্ষণে হুম আসে। কিন্তু সে প্রথমেই জানতে চায়, তোরা সব একসাথে কোথায় এত রাতে? কি হইছে?

ভাস্কর বলে, বস আমরা ফোন কনফারেন্স করে কথা কইতেছি। আপনি সকাল বেলা আমার বাসায় চইলা আইবেন। প‌্যাচ লাগছে একটা। বেশী শুইনা কাম নাই। সকালে চিপককে চইলা আসবে। কাইলই বিয়া, ব্যাস। এহোন নাকে তেল দিয়ে ঘুমান।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৭ দুপুর ২:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×