somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনবাতাসী -২২

২২ শে মে, ২০০৭ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্যমাস্টার্সদের কম্পিউটার জানা না থাকলে প্রাইভেট চাকুরী পাওয়া টাফ! তখন আমার জন্য শেখনি, শেষমেষ এখনতো আমাকেই শেখাতে হচ্ছে!
আমার কথায় বনবাতাসী উদাস হয়। বলে সময় পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা বলেন তো, কেন আপনি আমাকে এড়িয়ে চলতেন?
আমি আকাশ থেকে পড়ি। তুমি কি সব ভুলে গেলে? একসময় তোমার প্রেমে আমি পাগল ছিলাম। তোমাকে সে কথা জানাতে তুড়ি দিয়ে উরিয়ে দিলে। এরপর যতদিন গেছে আমি তোমাকে সযতনে তুলে রেখেছি স্মৃতিটোপে!
হুম! বনবাতাসীর নিশ্বাস গাঢ় হয়। স্বগতের মত বলে, ভালবাসলে দূরে যেতে নেই!
আমার কি যেন কি হয়। নিজেকে গরু ও ঘোড়ার উপজাত মনে হয়। সে যাই হোক, এখন আমরা অনেক বেশী খোলামেলা। বনবাতাসীকে সাইবার ক্যাফেতে নিয়ে যেতে হবে। একবার মাথায় সে চিন্তা উঁকিঝুঁকি মারলেও ভুলে গেছি বেমালুম। এখন এ সংগই ভাল লাগছে। কোন কিছু আশা করছি না, না কোন প্রেমের সন্বন্ধ, না কোন সেবা প্রদান। আমি নিজের সময়টাকে উপভোগ করছি কেবল। এত চমৎকার ও পরিষ্কার জীবনবোধ সম্পন্ন একজন মানুষ যে তার সাথে স্রেফ বন্ধুত্বর জন্যই আমি সবকিছু ভুলে যেতে পারি। বিশেষত বনবাতাসীর লেখা, কবিতা বা ডায়েরী - আমার পক্ষপাত পুরোটুকু বাদ দিয়েও যার বিষয়ে মূল্যায়ন, এক কথায় অসাধারণ!
তুমি কি আর লিখছো না?
নাহ! লেখার মত আপাতত ধৈর্য্য নেই। উপাদানও পাচ্ছি না। আপনার কি খবর?
লিখছি মাঝেমাঝে। তোমার কি মনে আছে তোমার একটা ডায়েরী চুরি করে নিয়েছিলাম আমি। অনেকদিন সেটা ছিল আমার কাছে। চমৎকার তোমার টুকরো গল্প। ঠিক রোজনামচা নয়, আবার ঠিক গল্প নয়, মনে হয় একটা মানুষ ভুস করে ভেসে উঠলো পানি ঠেলে!
হা হা হা। ঠিকই বলেছেন, ঐগুলো যখন লেখা তখন আমার তেমনই অবস্থা। বাবা-মা'র অস্থির সম্পর্ক আর মানসিক চাপ আমাকে লিখতে মননিবেশ করাতো। মনে হতো বেঁচে উঠতাম লিখে!
এখন না হয় আবার শুরু করো! তুমি জাননা, তোমার লেখার কতবড় ফ্যান আমি! তোমার প্রেমে পড়ার এটা অন্যতম একটা কারণ!
কোথায় কিভাবে সময় কাটে হুশ হয় না। বাদামওয়ালা নিতান্ত বিরক্ত হয়ে আবার একবার ঘুরে যায়। স্যার লাগবেনি বাদাম?
আমি বনবাতাসীকে জিজ্ঞেস করি বাদাম খাবে কিনা! সে জানালো বাদাম খায় না! আমার এতক্ষণ পরে মাথায় ঢোকে বকর বকর করতে করতে দুইঘন্টা পেড়িয়েছে অথচ বনবাতাসীকে কিছুই খাওয়ানো হয়নি।
কি খাবে? নিশ্চয়ই খিদে পেয়েছে?
বনবাতাসী এদিক সেদিক খুঁজে আইসক্রীম দেখিয়ে দেয়। আমি বাদামওয়ালাকে নিরাশ করে আইসক্রীম নিয়ে আসি। এখন থেকে পছন্দের বিষয়ে নোট নেব। প্রিয় খাবার, প্রিয় ফুল, প্রিয়, ফল, সবজী, মাছ, ছবি, গান, গায়ক, বই, কবি সব কিছুর ফিরিস্তি জানতে হবে। বন্ধুত্ব হলেও এসব জানতে তো অসুবিধা নেই। আইসক্রীম দিয়েই তাহলে শুরু হলো। চকবার পছন্দ নয়, কোন আইসক্রিম প্রিয়। লিখে রাখো কৌশিক, লিখে রাখো মনের খাতায়!
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৭ সকাল ১০:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মাহাথিরনোমিক্স'- মালয়েশিয়াকে যেভাবে নিজ পায়ে দাঁড় করালো (পর্ব - ১)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৪৭



আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×