আমার রোদে পোড়া শরীরে তামুটে সুন্দর
একবেলা রাত্রি যাপন অবসরে কৃষ্ণগহবর
সে বলেছিল অসাধারণ হতে আর একটু বাকী
নিযুত কাল এখন সে অপেক্ষায় বসে থাকি
পোড়ো মাটি ঘসি, রক্তের রঙে কষ্টের লাল
নীল, কালো, বেগুনী চমকায় মতিভ্রমের কাল
এখন দুয়েকফোটা মৃত্যু শিশির নিলাম চুমুক
পরশুর আগে শরীরে দগদগে ঘা'য়েরা উঠুক
কেঁটে দেব সুতোর বাঁধা বেঁচে থাকার নাটাই
আরেককাশে উড়ুক ঘুড়ি বিরহী লাগাম ছাড়াই
দীগন্ত থাকে চাঁদের ডাকে মেঘ কোলে জাগা
এক ঝটকা বৃষ্টি হয়ে চিরজীবনের মত ফাঁকা
রোদ্দুর এলে কতদিন চলে শূণ্যের নীলাম্বরী
সন্ধ্যার উঠনে পথ্যি সেবন ঔষধের ছড়াছড়ি
তারপরে সবশেষে ছেড়ে দে অশ্রুঝড়ের খেলা
অনেক হয়েছে মর্ত্যের বাঁচা বিদায় এই বেলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


