somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনবাতাসীর ব্রজমোহন

১০ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইটপোস্ট পর্যন্ত হেঁটে গেলাম। তারপরে আবার সত্য, প্রেম, পবিত্রতার নিচে এসে দাড়ালাম। ভবনটা ফিজিক্স বিল্ডিং হলেও এটাকে আমরা সত্য, প্রেম, পবিত্রতা নামেই ডাকতাম। বনবাতাসীর ফিজিক্স ক্লাস হচ্ছে। আমি দাড়িয়ে অপেক্ষায়। আজ প্রপোজ করবো। বারবার ঘুরেফিরে ভবনটা দেখছি। শতবছরের ঐতিহ্য অবিকৃত রেখে ভবনটি আবার একই নকশায় পুননির্মিত হয়েছে। আমাদের ব্রজমোহন নামের ইংরেজী স্পেলিং নিয়ে সবসময় সন্দেহ থাকতো। কেউ সঠিক লিখতে পারতো না। সন্দেহ দূর করার জন্য এ ভবনের সামনে উৎকীর্ণ ব্রজমোহন বানানটা দেখতে হতো। কারণ সংক্ষেপে বিএম এত বেশি ব্যবহৃত হতো যে পুরো নামের বানান আর কোথাও খুঁজে পাওয়া যেত না।

ক্লাস শেষে মাইনাস এইট পাওয়ারের চমশা পরিহিতা বনবাতাসী বের হয়ে এল। ভীরু ছেলেটি হঠাৎ করে কেমন সাহসী হয়ে গেলাম। সবার সামনে গিয়ে বললাম, তোমার সাথে কথা আছে! সে সরে এলো বারান্দার নির্জনে। আমি বললাম, তোমাকে ভালাবাসি। বনবাতাসী বিরক্ত হলো। আমাকে মুখের উপরে বলে দিল, আপনাকে তো ভালবাসি না! অযথা বিরক্ত করবেন না!

আমি চেচিয়ে উঠলাম, কেন? তুমি ভাল না বাসলেও আমি বাসি। তোমাকে ভালবাসতেই হবে! নইলে তোমার জীবন আমি হেল করে দেব! বনবাতাসী বললো, যা ইচ্ছে করুন গে? মেরে ফেললেও আপনাকে ভালবাসবো না! আমার চেচামেচিতে বনবাতাসীর সাঙ্গপাঙ্গরা জোট পাকায়। আমি কেয়ার করি না। ক্যাম্পাসে ওরা কিছু করতে পারবে না। কিন্তু বনবাতাসীই তো নাচার। আমাকে বলে, আপনি একটা সিন ক্রিয়েট করছেন! আমি বলি, সিন তো তুমি তৈরী করেছো! কি এমন আমার অযোগ্যতা বলো? আমি তোমাকে ভালবাসি, পৃথিবীর সবার চেয়ে বেশী! বনবাতাসী বলে, দ্যাখেন, আপনার সাথে আমার কথা বলতে ভাল লাগে না, আপনি আমাকে যেতে দিন!

নিস্পৃহ এমন জবাবে আমার সব শক্তি উবে যায়। বনবাতাসী গ্যাট গ্যাট করে চলে যায়। আমি বসে থাকি সত্য, প্রেম ও পবিত্রতার নিচে। তারপরে যতবারই বিএমকলেজে গেছি, একবার সেই জায়গাটাতে আমার যাওয়া চাইই চাই। এমনি করে ব্রজমোহন নামটির সঠিক বানান আমার চিরজীবনের মত মুখস্থ হয়ে গেল। গতসপ্তাহে ছবি তুলে নিয়ে এলাম। উইকিতে ব্রজমোহন বানান ঠিক করতে এখন রাগিবের আর কোন প্রমান লাগবে না।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৭ দুপুর ২:০৭
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লবের শরিকরা

লিখেছেন তানভীর রাতুল, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১

যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

×