somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউ-টিউবঃ চার ও পাঁচ

২৩ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চার

অতন্দ্রিলার বাসার সামনে যেখানে সুহাদ অপেক্ষা করে, সেখানে পৌছে ফোন দিয়ে দেখতে থাকে অপেক্ষমান যাত্রীদের, পাশেই বাসের কাউন্টার। চোখের সামনে উচু একটা ভবণের বারান্দায় এক বৃদ্ধা বসে আছে, এক হাত রেলিং এর বাইরে। হয়তো ছেলের ঘর, স্বামী মরে গেছে, নিজেকে এখন তার ভাসমান স্রোতের শ্যওলা মনে হচ্ছে, জানে না কোথায় তার গন্তব্য। নিজেকে কল্পনা করে তার জায়গায়, কিছুটা বুদ হয়ে থাকা চিন্তার সুতা কেটে দিয়ে অতন্দ্রিলা চমকে দেয়, অদ্ভুত সুন্দর সাজে সেজে এসেছে। সিলভার কালারের আইশ্যাডো আর টানা কাজলের অদ্ভুত কম্বিনেশন। ফুটপথে দাড়িয়ে দেখতে থাকে সুহাদ। বলে তোমাকে ভীষন সুন্দর লাগছে! গ্রেট!

অতন্দ্রীলা হাসে, বলে, সবসময় বাড়িয়ে বলো।

তোমার সাজুগুজু দেখে তোমার মা কিছু বলেনি!

বলেছে, আমি বলেছি ওর সাথে যাচ্ছি! মা অবশ্য জিজ্ঞেস করেছিল, ওর সাথে কেন মিশছিস! আমি বলেছি, ভাল লাগে তাই!

দুজন হাসে।

অতন্দ্রিলার মা সুহাদকে ছোটবেলা থেকে চেনে। নাড়ীনক্ষত্র ইত্যাদি। এখনও ভালই জানে। উদবেগ হয় না। সাতটায় একটা প্রোগ্রামে যাবার আগে দুইঘন্টা হাতে আছে। পেটের মধ্যে গুরুগম্ভীর খিদের মেঘ ডাকছে। অতন্দ্রিলারও। রাইফেল স্কয়ারের চারতলার ধাবাতে যায়। দই পাপড়ি আর বটি কাবাব খেতে খেতে অতন্দ্রিলা বলে তোমাকে একটা চমক দেবো, তোমার অবশ্য ভাললাগবে না!

সুহাদ বলে, ভাল না লাগলেও বলো!

অতন্দ্রীলার খেয়াল চাপে। বলে, বলবো না! রহস্যের সন্ধান পেলে আর ধৈর্য্য থাকে না তোমার। শোনো, যখন যেখানে রহস্য দেখবে তখন সেটাতে নির্লিপ্ততা দেখাবে, তাহলে আমি ভাববো, রহস্য করে লাভ হলো না, তোমার মধ্যে আগ্রহ তৈরী করা গেল না। বাধ্য হয়ে তখন তো বলে দেবই!

সুহাদ বলে এই টেকনিকতো আমি অহরহই করি। কিন্তু তোমার সাথে টেকনিকটা ভাল লাগে না। সব অনুভূতির খাঁটি প্রকাশ দেখাতে চাই, নো ভড়ামী!

রহস্যময় হাসি হাসে অতন্দ্রিলা, এবার কিন্তু তোমার রহস্য নিয়েই থাকতে হবে!

আমি কিন্তু হত হয়ে যাবো টেনশনে! ধাবা থেকে বের হয়ে ধানমন্ডি লেকের ভেতরে হাঁটে দুজন। একটা সিড়ি দেখে বসে। অতন্দ্রিলা বেঞ্চিতে, সুহাদ সামনে হাঁটু গেড়ে বসে।

অতন্দ্রিলা বলে, শোনো, নিহত মানুষ লেখে না। কথা বলে না। শোনে না। ফোন করে না, ফোন ধরে না। হত্যককে শাস্তি দিলেও কিছু যায় আসে না। আমি হত্যকের মুক্তি চাই। কয়েকটা কথা, অনেক কথা, হাজারো কথা, রঙীন কথা, সুখের কথা, ছেঁড়া কথা, কথার কথা সবকিছু নিয়ে তোমার গল্প হবো, আমার কাছে খুনী মূল্যবান, তার অংগে ব্যঞ্জনা চাই, খুনী হিসাবে নামডাক চাই, হাতযশ চাই, প্রসার চাই, প্রচার চাই। আমি চাই খুনের শাস্তি রহিত হোক, খুন করে সেইজন যেইজন কেবল সৃষ্টি জানে। বুঝলে কিছু?

ওয়াও! রহস্যটা বুঝতে পারছি.... বলো বলো...

আমি খুন হয়েছি অনেক আগে, অনেক পরে, অন্তকালে, অন্তরালে, দেহান্তরে। খুন হয়ে ভূত হই, ভুত হয়ে মাথা খাই, মাথায় চড়ি, তৃপ্ত হই। চা খাই, বিড়ি খাই, ঘুরি আর ঘুরি, চা খাই আর ধোয়া হই। সাথে থাকি, দূরে থাকি, নিরুদ্দেশ থাকি, চর্চিত হই আবার বিযুক্ত হই। নেশাক্ত হই, আসক্ত হই, বিমূর্ত হই। আমি সহসা বিলীন হই, শূণ্য হই। দিক ভুলে দিক নেই, অনুভূতির সংস্থাপন হই। নিহতের লাশ হই, আমি তার পচে যাওয়া গন্ধ হই। আমি মাটি হই, অপ্রবেশ হই আঁধারে। আমি ফেরতবার্তা হই, অথচ ফিরি না কোনকালে। আমি খুন হই, তোমার হই, অন্তরের নিবাস হই। আমি বেঁচে থাকি, কিন্তু মরে যাই হত্যকের সাথে। আমি বেড়ে ওঠা বেয়াড়া অশান্তি হই, অশক্ত বাধঁন হই। কিছু ধরি না, তাই খুন হই। খুন হই বলে বেঁচে উঠি আর বেঁচে উঠি বলে হত্যকের মুক্তি চাই।

একধরণের তারল্য শরীর মেপে কেমন চোখের তারায় লুটিয়ে পড়ে দুজনের। অতন্দ্রিলার কাব্যের পরে সুহাদ কেবল বলতে পারে, ভালবাসি তোমায়!

এরপরে তার হাত ধরে বসে থাকা। গবেষণা। সুহাদ বলে, তোমার হাতে পুষ্টিহীনতা। কাপড়চোপড় কি নিজে ধোও!

অতন্দ্রিলা বলে, নিজের কাপড় নিজেই ধুতে পছন্দ করি কেন?

বড় অযত্নে রাখো হাত দুটি। এই সোনার হাত দুটো আমাকে দিয়ে দাও। তুলে রাখবো মাথায় তুলে।

কিভাবে হাত দুটো দেই? কেটে দিতে হবে যে!

সেটা তো আর পারবে না! হাত দিতে হলে তোমাকেই চলে আসতে হবে! তোমার এই হাতের সাথে আমার হাত সঙ্গম করে। এই হাত ছুঁয়ে আমি তোমার ঠোঁট ছুঁই।

পাঁচ

নদীর বুকে সন্ধ্যা নেমেছে। মেঘনা ব্রীজে সারি সারি নিয়নের আলো, উপরে এক ফালি চাঁদ। স্পিডবোট চলছে বুড়িগংগা ছাড়িয়ে। এলোচুলের অতন্দ্রিলা বুকের মাঝে ঘনিষ্ট। তার চুল ঢেকে দিচ্ছে সুহাদের মুখমন্ডল। চোখের এখন কিছু দেখার দরকার নেই। সে শুধু কথা শোনে। অতন্দ্রিলা বলে, প্রতিদিন সকালে ভাবি, তোমার বুকে কুকরে মুকরে যদি ঘুম ভাঙতো! বুকের লোমশ প্রান্তরে আমার মাথা ঢুকে থাকবে, আলতো চুমোয় ঘুম ভাঙাবে!

ধলেশ্বরীর এক কূল ঘেসে বোট এগিয়ে চলে। ইটের বাটার নির্জনতা। কাজ থামিয়ে যত্রতত্র বসে আছে বাটাশ্রমিকেরা। সুহাদ বলে – এখন ভার্চুয়ালীই এসব করতে হচ্ছে! অতন্দ্রিলা হেসে ওঠে উচ্চস্বরে। চমকে তাকায় পাড়ের কয়েকজন মানুষ। বোটের ড্রাইভার তার কান থেকে এফএম রেডিওর কর্ড খুলে তাকায়, জিজ্ঞেস করে, কিছু লাগবে স্যার! দুজন হেসে ওঠে আবারো। ড্রাইবার ভ্রু কুচকে কানে তার কর্ডটা লাগায়।

চাঁদ ডুবো রাত্রি মেঘ নামায়। বাতাসের দমকা বহে, বোট এখন ফিরতি পথে আবার বুড়িগঙ্গায়। অতন্দ্রিলা বলে, আজকের কথা কি লিখবে তোমার কবিতায়? সুহাদ বলে, লিখবোই তো, এগুলো সবই উপাদান, কাঁচামাল। আসলে তুমিই তো সব এলিমেন্টগুলো দিচ্ছো, আমি কেবল ধারা বিবরণী দিচ্ছি। অতন্দ্রিলার কি যেন হয়, হঠাৎ সে বলে, সরিষার ক্ষেতের সেই হলুদ প্রান্তরে কবে নিয়ে যাবে? বিবরণ শুনেই তো একটা কবিতা লিখে ফেলেছো! এখন কি আর যেতে ইচ্ছে করছে না! লেখা হয়ে গেলে কি আকর্ষন হারিয়ে যায়! আমাকে নিয়ে তোমার কবিতা লেখা হলে কি আমিও এমনি হারিয়ে যাব?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×