somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউ-টিউবঃ শেষ

২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুহাদের মা দীর্ঘনিশ্বাস ছাড়ে। বলে, হলুদ সরিষা ক্ষেতে যাবার কথা ছিল সেদিন। জামিল এতক্ষন তন্ময় হয়ে শুনছিলো। বললো, কোনদিন?

যেদিন এক্সিডেন্ট হলো!

মানে? কি বলছেন এসব? এক্সিডেন্ট হলো এইমাত্র!

সুহাদের মার নিশ্বাস আরো গাঢ় হয়। বলে, বুঝেছি বাবা, এটা তোমার এই মোবাইলের ভিডিওটার জন্য এমন মনে হচ্ছে। জামিল অস্থির হয়ে ওঠে। সুহাদের মা বলে, সেদিন যখন অতন্দ্রিলা আমাদের বাসার সামনে, তখনই এক্সিডেন্টটা হলো!

অসম্ভব! আপনি বোধহয় বুঝতে পারছেন না! দেখুন ভিডিওটি!

সুহাদের মা তুলে নেয় মোবাইল। দেখে বলে, হ্যা এটার কথাই বলছি! এই ভিডিওটা অতন্দ্রিলারই তোলা। সুহাদের চোখের সামনে এক্সিডেন্টটা হয়। দেখো শেষে সুহাদকেও দেখতে পাবে!

আপনি আগে দেখেছেন?

দুইবৎসর যাবত দেখছি!

জামিল এবার চমকে লাফিয়ে ওঠে। এই মোবাইলটা আমি ফুটপথ থেকে তুলে এনেছি, একটু আগে অতন্দ্রিলা সেখানে এক্সিডেন্ট করেছে!

সুহাদের মা হাত ধরে আবার জামিলকে বসায়। বলে, তুমি ক্লিপটা কবে তোলা সেই ডেটটা দেখো!

জামিল বাটন চাপতে থাকে। দুই বৎসর আগের ডেট দেখে মাথা চেপে বসে থাকে। অবিশ্বাস্য! মাথা দোলাতে থাকে বিষ্ময়ে! বলে, অসম্ভব! এ কিভাবে সম্ভব?

সুহাদের মা বসে থাকে নীরব-নিস্তরঙ্গ। হঠাৎ পাশের রূমে চিৎকার। মা? শেকলটা খুলে দাও!

লাফিয়ে ওঠে সুহাদের মা। ছুটে যায় পাশের রুমে। সুহাদ উঠে বসে আছে খাটে। বড় বড় চোখ মেলে দেখতে থাকে পেছনে জামিলের কাঠামো। চিৎকার করে বলে, ওইটা কে?

জামিল ভয় পেয়ে যায়। সুহাদের মা ছেলের কাছে যায়, মাথায় হাত দেয়। পায়ের শিকল খুলে দিয়ে বলে, বাবা, ও আমাদের এই বিল্ডিং এরই ছেলে!

সুহাদ বিছানা থেকে নামে। বলে, গুড গুড! এখন তো আমাদের বাসায় কেউ আসেই না! সুহাদের মধ্যে পাগলামীর কোন চিহ্ন নেই। নিজে থেকেই বলে, একটু মাথা আওলা আছে, রাতে শৃংখলিত থাকি, তারপরে হো হো হো করে হাসে! জামিলের এবার টনক নড়ে। জামিলের কাছে এসে হাতের মোবাইলটার দিকে তাকিয়ে থাকে। কেড়ে নেয়। বলে, এই মোবাইল কোথায় পেলেন? উদভ্রান্তের মত বাটনগুলো চাপতে থাকে। ভিডিওটা খুঁজে বের করে। তারপরে দৌড়ুতে থাকে, মোবাইল দিয়ে ঝাকড়া চুল আর লম্বা দাড়ি ঘসতে থাকে খানিক, জামিলের দিকে তাকিয়ে, হে হে হে করে হাসে, শরীর চুলকাতে থাকে এলোপাথারি। বিড়বিড় করে বলে, সরিষা ক্ষেত...অট্টহাসিতে জামিলের পিলে চমকে দেয়।

সুহাদের মা মোবাইলটা কেড়ে নিতে এলে সরিয়ে দেয়। বলে, মা...আমরা সরিষা ক্ষেত দেখতে যাব নবাবগঞ্জ! অতন্দ্রিলা আসছে....তারপরে আবার বিকট হাসি....সুহাদের মা জরিয়ে ধরে। বলে, বাবা শান্ত হ! আবার কি পাগলামী শুরু করলি! অতন্দ্রীলার আত্মা কষ্ট পাবে!

সুহাদ চুপ করে যায়। জামিলের হাতে ফোনটা দিয়ে বলে, ও মরে গেছে....মোবাইলটা মরে নাই....মাঝেমাঝে ফোন করে....ভিডিওটা মরে নাই.....হো হো হো ...

সুহাদের মা ছেলেকে বাথরুম নিয়ে যায়। জামিলকে বলে, বাবা তুমি অন্যসময় এসো!

জামিল বাসা থেকে বের হয়ে আসে। নিজেকে পাগল পাগল মনে হয়। মোবাইলটা চেপে ভিডিওটা বের করে। ক্লিপটা আবার দেখে। ডেট দেখে। সড়কের যেখানে অতন্দ্রিলার ছোপছাপ রক্ত পড়েছিল সেখানে এসে তার ধাধা লেগে যায়। রক্তের দাগ নেই। রিয়ারভিউ এর ভাঙা কাচের টুকরো নেই।

ফুটপথের সেই জায়গায় বসে থাকে। মোবাইল ক্যামেরা দিয়ে সে তুলতে থাকে এদিকসেদিক। এলোমেলো হয়ে যায় দিনটা। কিছুক্ষণ বসে থেকে সে বাসার দিকে ফিরতে থাকে। লিফট সচল। কিন্তু সে সিড়ি বেয়ে ওঠে। দোতালার সিড়ির জানালায় এসে চমকে ওঠে। সেই সুনসান রাস্তা। কিন্তু একটা গাড়ী চলে যেতে দেখে। তার মোবাইল সচল। একজন ভদ্রলোক দাড়িয়ে আছে। যিনি অতন্দ্রিলাকে গাড়ীতে উঠিয়ে দিলেন। জামিলের বিষ্ময়ের সীমা থাকে না। দৌড়ে তিনতালার সিড়ি-জানালায় গিয়ে দাড়ায়। অতন্দ্রিলাকে তিনজন লোক তুলে নিচ্ছে গাড়ীতে। জামিল বুঝতে পারে না - সে উঠছে না নামছে।

চারতালায় উঠে সে আবিষ্কার করে অতন্দ্রিলার নিথর দেহ। তিনজন মানুষ গাড়ী থামাতে চেষ্টা করছে। জামিল স্তব্ধ মোবাইল নিয়ে দৌড়ে উপরে ওঠে।


পাঁচতলায় উঠে আসে। দেখে আরো দু’জন জুটেছে। হাত নেড়ে সবাই উত্তেজিত আলাপ করছে। একই দৃশ্য – সে দেখেছে একটু আগে সিড়ি দিয়ে নামার সময়। একজন মেয়েটির মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করছে ক্ষতের পরিমান। জামিল বুঝতে পারে আরেকজন জিজ্ঞেস করলো, মরে গেছে? হাত দিয়ে পরখ করছেন যিনি তিনি অনিশ্চিতির মাথা ঝোলায়। দৌড়ে ওঠে ছতালায়। মেয়েটির নিথর শরীর দেখতে পায়। কেউ নেই চারিপাশে।

মাথায় কিছু ঢোকে না জামিলের। বারান্দার সেই জায়গায় গিয়ে নিচে তাকায়। বড় সড়কটা ধরে মেয়েটিকে হেঁটে আসতে দেখছে জামিল। সংগে সংগে আবার দরজা খুলে বেড়িয়ে যায়। লিফট সচল। নিচে নেমে যায় নিমিষেই। রাস্তায় যখন পৌঁছে যায় তখনও কোন গাড়ীর দেখা নেই। ছুটে যায় মেয়েটার দিকে। ঠিক মেয়েটার কাছে পৌঁছা মাত্র পেছন থেকে একটা গাড়ীর তীব্র আওয়াজ তার কানে বাজে। মোবাইলটা হাত থেকে ছিটকে পড়ে। জামিল বুঝতে পারে আঘাতটা মাথায় – ছোপছাপ রক্ত রাস্তায়, কিন্তু তার চোখে আর কিছুই ধরা পড়ে না।

কিছুদিন পরে সরিষা ক্ষেতে অতন্দ্রিলা ও সুহাদ সেদিনের এক্সিডেন্টটা নিয়ে কথা বলছিলো। জামিলের মোবাইলটা তাদের কাছেই। বারবার দেখছিলো ভিডিওটা...অতন্দ্রিলা বড় সড়ক ধরে ঢুকছে..স্নিগ্ধ সকাল.....সুহাদ বলে, ছেলেটি কেন তোমার ছবি তুলছিলো? অতন্দ্রিলার ছবিটুকুই শুধু মোবাইলে রয়েছে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×