যখন মেক্সিকোতে ছিল ভালই ছিল। দাঁত, নখ খিঁচিয়ে বেশ ভয় দেখিয়েছিলো। দুইটা সাগরের ওপাড় থেকে সোয়াইন ফ্লুর হুমকী-ধমকী শুনে আমাদের তো হাওয়াই নিকাল গিয়া। মাস দুয়েক নানা মহাদেশ ঘুরে যখন সীমান্তের কাছাকাছি চলে এলো - এদিকে তখন রীতিমতো হুল্লোড় পড়ে গেছে। এই করো, সেই করো, মাস্ক পড়ো নইলে ঘরে ঘরে তালা মারো - সে নানা কাহিনী।
কিন্তু দুই সপ্তাহ যেতে না যেতেই সোয়াইন ফ্লুর তেজস্বী ভাইরাস যেন মুখ থুবড়ে পড়েছে। যেমন হম্বিতম্বি দেখা গেছিলো - তার ছিঁটেফোটাও নেই। কিছু মানুষ মাস্ক পড়ে হুদাহুদিই প্যানিক তৈরীর চেষ্টা করছে।
ঢাকায় এইসব ভাইরাস নতুন করে আর কি অনিষ্ট করবে? সোয়াইন ফ্লু ভাইরাস আগমনের পূর্ব থেকে ঢাকা পৃথিবীর প্রথম তিনটার একটা দূষিত বায়ুর শহর বলে চিন্থিত। প্রায় পনের/বিশ বছর যাবত আমাদের এই শ্রেষ্ঠত্ব বহাল রয়েছে। সম্প্রতি বোধহয় কায়রো আমাদের হটিয়ে দিয়েছে। ঢাকার বাতাসে শিশাসহ কয়েক প্রকার রাসয়নিকের অবস্থিতির কারণে এখানে বসবাসকারীরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশী নিশ্বাস-প্রদাহ জণিত রোগে আক্রান্ত হয়। এছাড়া ক্যানসারের ক্ষতও তৈরী হচ্ছে শরীরের স্পর্শকাতর প্রতঙ্গে ভয়াবহহারে।
হাজারো জীবানুর ভীড়ে ঢাকার বাতাসে নতুন কোন জীবানুর টিকে থাকা অসম্ভব। ইতোমধ্যে অবস্থানরত মারাত্মক ভাইরাসগুলোই সুযোগ পাচ্ছে না হিংস্র নখর বসাতে। সোয়াইন ফ্লু তো সেদিক থেকে একদম নয়া মাল। হালে পানি পাওয়া তার কম্মো না।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




