ধরিত্রী - গেলোবার মহাশূণ্যে চা-বৈঠকের আগে তীব্র তৃষ্ণায়
তুমি পানি চাইছিলে বলে - আমার অসহায়ত্ব বেড়েছিলো
মিথ্যে বলিনি, পানি ছিলো না নিকটস্থ চাঁদবাড়ীতে
বিশ্বাস করো আজকের খবরগুলো বানোয়াট!
তখনও উত্তপ্ত চায়ের দুইপাশে সূর্য-চাঁদের ডাইনিং লনে
আমাদের ক্লান্তির সব অশুভ যোগাযোগ
শূণ্য-আবিষ্কারকদের ধুমধাম যোগফলে
ঐ-সব সত্যি ছিল - একফোটাও ছিল না জল!
কি করে তোমাকে অর্ধযাপিত শূণ্যতার মহাযানে রেখে
ফোয়ারার স্ফটিকদানা খুঁজে নেবো
যখন সব তৃষ্ণার ভেতরে গলিত ভ্রমণের নোনতা ট্রাফিক
বলে দিতে পারি না পানি আছে, ছিলনা কোনকালে, আজও নেই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


