somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুড ফুড ডে - ভিনগ্রহের ব্লগারদের সাথে আড্ডা থেকে ফিরে

০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বন্ধু-বান্ধব-স্বজন মাত্রই জানে আমি কি পরিমাণ ভোজন রসিক। আল্লাহর রহমাতে কোন ধরণের খাদ্য-মজমায় আমি সেকেন্ড হই নাই। সবসময় খাবারের লাইনের আগে আমারে দেখা গেছে। আর সেই মজমা যদি হয় বাফেট ডিনার বা লাঞ্চ তাইলে তো কথাই নাই - ভিন্নগ্রহের ব্লগাররা তো দূরের বিষয়, স্বয়ং বিধাতা আওলায়া যাইবে এই পেটে কেমনে এত খাবার আমি রাখতে পারি সেইটা ভাইব্বা।

আজকে শেরাটনে দুপুর ও সন্ধ্যার খাওনের দাওয়াত ছিল। উপলক্ষ্য কয়েকটা গ্রহের ব্লগার নামে একদল বিশেষ প্রাণী নাকি একত্রিত হইতেছে। সেইখানে আমার কাম হইলো এই দেশী একজন মানুষের সফরসঙ্গী হওয়া। সমস্যা হইলো আমি যার সফরসঙ্গী সেই ব্যাটা মানে আমার কুলুজ দোস্তও নাকি এই পৃথিবীর একজন ব্লগার। হাত পা চোখ কান সবই ঠিক আছে, কিন্তু সে কেমতে ব্লগার হইলো এইটা যদিও আমি বুঝি নাই - তারপরেও মনে হইলো ব্লগারাও মনে হয় মানুষের মতই দেখতে।

যাউকগা - ভিনগ্রহের ব্লগারদের দেখার চাইতে আমার খাবারের দিকেই বেশী মনোযোগ ছিল। আমার দুস্ত ব্লগারের বাইকের পিছনে চইড়া আমি যখন শেরাটনে পৌছলাম তখন আড়াইটা বাজে। মিটিং ভেনুর পাশের ডাইনিং হলে গিয়া দেখি বিশাল বাফেট - কমপক্ষে হইলেও একশর মত নানাপদের ডেসকি বোঝাই বাহারী খাবারের আয়োজন। লাইন দিয়া সব মানুষই দাড়ানো দেখলাম, হেরবাদে বুঝলাম ভিন্নগ্রহের ব্লগাররাও মানুষ। অবশ্য ঐটা আমার দ্বিতীয় চিন্তা - প্রথম কাম হইলো লাইনের আগে যাওয়া। এবং যথারীতি সামনের জনের সামনে দাড়াইয়া বললাম, ভাইজান আমি লাইনের আগে ছিলাম, জাস্ট একটু ফোনটা ধরতে বাইরে গেছিলাম! লোকটা মাথা ঝুকাইয়া আমারে প্লেট নিতে দিলো। মনে মনে কইলাম - আবাল ব্লগার কুনহানের!

তারপরে আমার খাওয়া-দাওয়া চললো। পুরা হল খালি কইরা যখন শেষ ব্লগারটাও চইলা গেলো খাইয়া দাইয়া তখন মাত্র আমার অর্ধেক খাওয়া হইছে। মাঝখানে দুইবার বাথরুমে কিছু ডিপোজিট কইরা আসছি। সার্ভ করা পুলাপানগুলা কি যানি ফিসফাস করতেছে, কিন্তু আমি মোটামুটি আরেকটা আস্তো মুরগী লইয়া বইছি।

এরপরে আরো আধঘন্টা বইসা খাইয়াদাইয়া বাইর হইলাম। ভাবলাম এইবার গিয়া একটু ব্লগারদের কথাবার্তা শুনি। ওম! কিন্তু যাইয়া তো কথা বার্তা শুইনা আমি তো হালায় টাসকি খাইয়া গেলাম। কয়কি, হেরা নাকি মহাশূণ্যে কি এক খাতা আছে সেইখানে বইসা লেখালেখি করে! আজিব পাবলিক!
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×