তুমি ছাড়া কখনও একটা দিন ভাবিনি। এটাকে ভালোবাসা বলে না, বলে জীবন। জীবনের জন্য তুমি, কিন্তু আর সব কিছুর জন্য না। ওসবে আছে বাজেট, আছে সায়েন্স। সংবিধান। আদর্শ - উত্তরের সাথে দক্ষিণের সংঘাত। কিন্তু তোমার বেলায় সব নিয়ম-ভাঙা-যাপন।
তুমি ছাড়া মূলত তীব্র জঙ্গিপনা নেই, হারাবার জন্য ন্যুনতম পিছুবোধ নেই। নাটক আছে, অভিনয় আছে। দেহের ভেতরে মহিষ আছে। জাগে কখনও - ভাগে কখনও।
তোমার ভেতরে তৃপ্তি আছে। টলটলে এক গ্লাস শীতল জল আছে।
কি যেনো একটা বস্তু আছে, যার ডাইমেনশনগুলোর ভেতরে আমি আছি।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




