somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার অমৃত খাই প্রতিদিন

০৮ ই মে, ২০০৬ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল 7:45 এ বাসা থেকে বের হয়ে আবার প্যাভিলিয়নে ফিরতে রাত্র 8টা বাজে প্রায়শই। অপেক্ষার প্রহর গোনা সহধর্মিনী বিরক্ত, বিক্ষিপ্ত একাকী বাসায় একসময় আবার শান্ত হয়ে আমাকে বুকে তুলে নেয়। জিজ্ঞেস করে সু্যপ করে দেব? আমি বলি না। সে জানে আমি পছন্দ করি না তারপরেও জিজ্ঞেস করে। আচ্ছা তাহলে সেমাই করে দিই! আমি বলি খেতে ইচ্ছে করছে না। তাহলে কি খাবে? বিকেলে কি কিছু খেয়েছো? আমি জানাই কিছু খাই নাই তো! সে বলে তাহলে কি খেতে চাও? আমি ভেবে পাই না কি খেতে চাই! মিস্টি ছাড়া টক, ঝাল, তেতো কোন কিছুতেই আমার রুচী নেই। রসগোল্লা দেখলে চোখ ছানাবড়া হয়ে যায়। আমার স্ত্রী মিস্টি নিয়ে আসে আর আমার মুখের হাসি দেখে বলে মিস্টি দেখে তোমার চোখ-মুখের এই অভিব্যক্তি আমার ভীষণ ভালো লাগে। শুনে আমার চেহাড়া লাল হয়ে যায়।

রাতের খাবারের সময় লেবু, টমেটো, শশার ছড়াছড়ি। আমি এড়িয়ে চলি। প্লেটে উঠিয়ে দেয়। আমি আবার তুলে রাখি। বলে তুমি যে কেমন মানুষ কিচ্ছু খাও না! আমের আচার, জলপাইয়ের আচার - তাতেও আমার আপত্তি। আমি বলি আমি না খেলে কি হয়েছে - তুমিতো খাচ্ছো - এতেই আমার খাওয়া হয়ে যায়।

আজকাল আমার বউ সু্যপ, সেমাই, আমের আচার, লেবু, টমেটো, শশা কিছু খায় না। আমিও নিশ্চিন্ত। অহেতুক বিড়ম্বনা থেকে বেঁচে যাই। একদিন আমি এমনিতেই কথাচ্ছলে জিজ্ঞেস করলাম, তুমি এখন সু্যপ খাচ্ছ না কেন? আচার, লেবু, টমেটোও দেখি খাও না! কি ব্যাপার বলো তো!

আমার বউ বললো, তোমার যে খাবারটা পছন্দ নয় সেটাতে আমিও আর টেস্ট পাই না আজকাল। আমি কল্পনাও করতে পারি না এমনও হতে পারে। আচমকা একরাশ প্রস্রবনে আমার চোখ ভিজে গেলো । আমি ভেবে পাই না এত ভালোবাসার খাবার কি করে আমি এতদিনে দূরে ঠেলেছি!

আমি এখন গিনি্নর হাতের সব খাবারই অমৃতের মত গলধঃকরণ করি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×