somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী গাছ নাকি রোগের বাসা ???....... পর্ব-১

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলাই দেখতাম কতো সুন্দর সুন্দর কিছু গাছ আমাদের গ্রামের মানুষ লাগানো শুরু করেছে, যদিও তখন ঐগাছগুলো নামও জানতাম না, পরে একসময় শুনেছি ঐগাছগুলো নাম অ্যাকেসিয়া, ইউক্যালিপ্টাস আরও অনেক...
গাছগুলোকে আমার খুব ভালো লাগতো কারণ ঐগাছগুলো দেখতে আসলেই সুন্দর, তখন কি আর জানতাম যে সব সুন্দরেরই কিছু খারাপ দিক আছে....
এখন যখন গাছপালার ডাক্তার হয়েছি, তখন জানতে পেরেছি ঐসব দেখতে সুনদর গাছগুলো আমাদের কি পরিমাণ ক্ষতি করে ফেলেছে এতোদিনে এমনকি এখনও থামেনি আমাদের অসচেতনার কারণে..
নিজের ভালো নাকি পাগলেও বুঝে, তাহলে আজ এতোদিন পরেও( প্রায় ৪০-৪৫বছর) কেনো আমরা আমাদের ভালোটা বুঝতে পারলাম না??
যাই হোক আজ আমি চেষ্টা করবো অ্যাকেসিয়া ও ইউক্যালিপ্টাস গাছের ক্ষতিকর প্রভাব গুলো লিখতে
১. এই গাছগুলোর মুল মাটির খুব গভীর পর্যন্ত বিস্তৃত থাকে, যার ফলে এরা মাটির প্রায় সব স্তর থেকে খাদ্যরস শোষণ করে, এবং এই পরিমাণটা আমাদের দেশী যে কোনো গাছের থেকে অনেক গুণ বেশী, এ কারণে এইসব গাছের আশেপাশের সকল গাছ তাদের খাবার ঠিক মতো পাই না,, ফলে একসময় পাশের গাছগুলো মারা যায় খাদ্যাভাবে
২. এই গাছগুলো প্রতিদিন প্রায় চল্লিশ লিটার পানি শোষণ করে মাটি থেকে যা আমাদের দেশী গাছগুলোর থেকে অনেক অনেক গুণ বেশী...
এ কারণে এই সব গাছ যে সব এলাকাই ব্যপকহারে লাগানো হয় সেসব এলাকায় মরুকরণ শুরু হয় এরং একটা সময় পর ঐসব এলাকার পানির লেয়ার মাটির অনেক নিচে নেমে যায়
৩.অ্যাকেসিয়া ও ইউক্যালিপ্টাস গাছের পাতা সহজে পচে না তাই অসংখ্য হিউমাস নির্ভর প্রজাতি যেমন ওষুধি গাছ এবং কেঁচোসমূহ আশঙ্কাজনক অবস্থায় পড়েছে এবং প্রায় বিলুপ্তির পথে
৪.এই গাছগুলো আমাদের দেশী প্রজাতির প্রায় সব গাছের জন্য ক্ষতিকর শুধু এই কথাটা দিয়ে এদের ক্ষতির ব্যপকতা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া সম্ভব না, কারণ এই সব গাছ তাদের আশেপাশের সব গাছের জন্য মূর্তিমান আতঙ্ক, কারণ এই সব গাছের পাশের গাছগুলো ঐসব গাছের দ্বারা এমন সব রোগে আক্রান্ত হয় পরিণাম হচ্ছে ঐসব দেশী গাছের মৃত্যু, এটার সত্যতা আপনি দেখতে পারবেন আপনার আশেপাশে থেকেই, এই সব বিদেশী গাছের জন্য যে কতো কাঠাল গাছ মরে গেছে তার কেনো হিসেব নেই
৫. এইসব গাছের দৌরাত্ম ও মানুষের স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রতিক্রিয়ার কথা আজ সবারই জানা, আমরা জানি ফুলের পরাগরেণুতে অনেকেরই অ্যালার্জির সমস্যা হয়, কিন্তু ঐসব বিদেশী গাছের রেণুতে এই সমস্যাটা এতো ব্যাপক যে তা আজ আমাদের জন্য একটা আতঙ্কের নাম
৬. অনেক অ্যাজমা বিশেষজ্ঞ মত দিয়েছেন যে এই সব গাছের ফুলের রেণু মানুষের শরীরে অ্যাজমা সৃষ্টির জন্য দায়ী
৭.পশুপাখিরাও এই গাছগুলোকে পছন্দ করে না। কারণ ঐসব গাছ পশুপাখিদের কোনো সাহায্য বা উপকারে আসে না, কারণ খাওয়ার উপযোগী ফল ও মধু তৈরি করতে পারে না ঐসকল গাছ..
৮.খুব বেশী সরু আর লম্বা ডালপালার কারণে এই সকল গাছ ঝড় প্রতিরোধের জন্যে উপযোগী না এবং ঝড়ের সময় অন্যান্য প্রাণির আশ্রয়ও দিতে পারে না।
৯. এই গাছগুলো খুব দ্রুত বড় হয়, আমার জানা মতে এই একটা মাত্র ভালো দিক ছাড়া আর কোনো ভালো নেই এইসব বিদেশী গাছের,

সব শেষে সবার কাছে অণুরোধ এই সব বিদেশী গাছগুলো সম্পর্কে নিজে সচেতন হোন সেই সাথে আপনার পাশের মানুষগুলোকেও সচেতন করুন এবং আমাদের দেশী অসংখ্য গাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করুন।।।।
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×