আগামী দু'একদিনের মধ্যেই এদেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মহামান্য প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ। দেশবাসীও তাই তাকিয়ে এই বোধহয় এলো আমাদের দীর্ঘ প্রতিক্ষীত সেই আশার বাণী।
এই বুঝি জরুরী অবস্থা উঠে যাওয়ার ইঙ্গিত...
হয়তো তথ্য অধিকার আইনের বাস্তবায়ন...
আইনের উপর থাকবেনা কারও অদৃশ্য ইঙ্গিত...
ছাত্রসমাজকে কেরানী বানানোর ষড়যন্ত্র হবে না...
কারও উপর কোন জোর জবরদস্তি শাসন প্রয়োগ করা হবে না...
ইত্যাদি ইত্যাদি...
দেশের একমাত্র আলোর দিশারী পত্রিকা প্রথম আলোর মহামান্য সম্পাদক আজ এক বিশাল বার্তা লিখিয়াছেন দেশবাসীর প্রতি। তার লেখার একটি অংশ দিচ্ছি : বাংলাদেশ এখন এক কঠিন সময় অতিক্রম করছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো জটিল অবস্থায় রয়েছে। বিগত বছরে উপর্যুপরি বন্যা আর সিডরে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে খাদ্য ও দ্রব্যমূল্য পরিস্থিতি সংকটজনক অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিচ্ছে। ইতিমধ্যে আলু ও বোরোর বাম্পার ফলন হয়েছে। দেশের কৃষক সমাজসহ সব মানুষ উঠে দাঁড়াচ্ছে। আজকে তত্ত্বাবধায়ক সরকার ও দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে আমাদের দাবি হলো, দেশ ও দেশবাসীকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন।
মহামান্য সম্পাদক, বর্তমান সময়কে এক কঠিন সময় হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু কেন? বর্তমান সরকারের এক বছরেরও অধিক সময় অতিবাহিত হয়েছে... আর কতো দিন তারা ক্ষমতায় থাকলে দেশ একটি চমৎকার সময়ে পরিণত হবে?
দেশে আলুর বাম্পার ফলনে তিনি বেশ আশার আলো দেখতে পাচ্ছেন। সরকারও আলু নিয়ে দেশব্যাপী উৎসব করছে। তিনি কৃষক সমাজসহ সব মানুষের উঠে দাঁড়ানোর দৃশ্য পাচ্ছেন। আর আমরা অফিসের খরচ যোগাতেই হিমশিম খাচ্ছি... তিনি আর ১১ জানুয়ারীর আগে ফিরে যেতে চাচ্ছেন না। ড. কামাল সাহেবরাও সুস্থ রাজনীতির জন্য আগামী নির্বাচনকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চাচ্ছেন... আর নির্বাচন কমিশনের নির্বাচনী সীমানা পুন:নির্ধারনের নতুন ফর্মুলায় আমাদের মৌলবাদী শক্তিরা অর্থাৎ জামাতীয় নিশ্চয়ই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন... বাকী রইলাম আমরা। আম জনতা...
আমাদের কী হইবো? সুযোগসন্ধানীরা তো তাদের সুযোগমতো বাণী দিবেন। আমাদের বাণীর তো দাম নেই... তাই গডোর প্রতীক্ষায় যাচ্ছে সময়... দেখি যদি দিন বদলায়...
আলোচিত ব্লগ
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।