somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরুণ লেখকদের পাণ্ডুলিপি প্রসঙ্গ...

৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তচিন্তার প্রকাশনা ভাষাচিত্র তরুণ লেখকদের সৃজনী ভাবনা আর স্বপ্নে লালিত। প্রতিষ্ঠার শুরু থেকেই ভাষাচিত্র তাই তরুণ লেখকদের সৃজনীচিন্তার বিকাশে সদা প্রচেষ্ট। ভাষাচিত্র থেকে এরই মধ্যে প্রকাশিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ কবি ও লেখকদের বই। তরুণদের উল্লেখযোগ্য বইয়ের তালিকায় আছে: বিজয় আহমেদ এর কবিতার বই 'সার্কাস তাবুর গান', আহমেদ ফিরোজ এর কবিতার বই 'কাঠ মানুষের কলমাবির্ভাব', সিদ্ধার্থ শংকর ধর এর কবিতার বই 'এ প চাঁদের চেয়ে অন্য কিছু প্রিয় হোক', কাফি কামাল এর কবিতার বই 'প্রসবকালীন ভাববিদ্যুৎ', জহির সুমন এর কবিতার বই 'বিন্দু বৃত্তের চা দৌড়', মশিউর মিঠু এর 'নতুন মুদ্রায় তুমি', যুবা রহমান ও মামুন খান সম্পাদিত কবিতার বই 'শূন্য দশকের প্রেমের কবিতা', আবু তাহের সরফরাজ এর গল্পের বই 'ভূত-ভবিষ্য চাবুকের ভাষা'।
এছাড়া বের হয়েছে সাইমন জাকারিয়া, অলক বসু, তানভীর আহমেদ সিডনী, রুমা মোদক ও রাহুল আনন্দ এর লেখা নাটকের বই 'পাঁচ তরুণের ৫টি নাটক', বের হয়েছে তরুণ নাট্যশিক্ষক ও নাট্যগবেষক মীর মেহবুব আলম এর নাট্য বিষয়ক বই 'উন্নয়ন নাট্যচর্চা ও শিল্পভাবনা', অলক বসু এর নাটকের বই 'এবং অশ্বমেধ যজ্ঞ'।

ভাষাচিত্র থেকে খুব শিগগীরই প্রকাশিত হতে যাচ্ছে স্বাপ্নিক একটি প্রকল্প। 'পাণ্ডুলিপি সিরিজ'। এই সিরিজটি হবে সম্পূর্ণ তরুণ লেখকদের লেখা দিয়ে সাজানো। প্রতি বছর এই সিরিজ থেকে বই হবে দশটি।
আগামী একুশে বইমেলা উপলক্ষে ভাষাচিত্র থেকে প্রথমবারের মতো বের হচ্ছে দশ জন নির্বাচিত তরুণের দশটি বিষয়ের উপর নির্বাচিত গ্রন্থ। যে সব তরুণের এখনও কোন বই প্রকাশ হয়নি, কেবল সে সব স্বাপ্নিক তরুণগণ তাদের পাণ্ডুলিপি নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন, দ্রুত। পাণ্ডুলিপি হতে হবে দুই ফর্মার মধ্যে। বইটি ছাপা হবে পেপার ব্যাক কাভারে। প্রবন্ধ, ছোটগল্প, অনুবাদ, সাক্ষাতকার, মঞ্চনাটক, ছড়া, জীবনী, কবিতা, ভ্রমণ ইত্যাদি বিষয়ে যাদের আগ্রহ আছে তাদের সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

যোগাযোগ করতে পারেন এই নাম্বারে : ০১৭১১৩২৪৬৪৪। অথবা :
ভাষাচিত্র
৭৬ আজিজ মার্কেট ৩য় তলা
শাহবাগ, ঢাকা ১০০০

আগামী ১৫ নভেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে।

এছাড়া স্বপ্নবিলাসী, যারা স্বপ্নকে ধারণ করেন, লালন করেন এবং স্বপ্নের ফেরি করে বেড়ান তাদের যে কোন স্বাপ্নিক প্রকল্প নিয়ে কথা বলার জন্য ভাষাচিত্র সবসবয় অপেক্ষমান, সারাবছর।
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×