প্লিজ এড়িয়ে যাবেন না। একটি স্বেচ্ছায় রক্তদাতা সংগঠানের নাম দরকার। সাথে স্লোগান।
০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপন ভাই হয়েও ভায়ের জন্য রক্ত দেয় না। বিষয়ট অবাক করার মত। স্কুল পেরিয়ে কলেজে ভর্তি হবার পর বিষটা আমার মনে আঘাত করে। কেননা এর আগে রক্ত চেয়ে আমার কাছে কেউ কোনদিন ফোন করেনি। আমার গ্রামের এক চাচা থ্যালাসামিয়ায় আক্রান্ত। থ্যালসামিয়ায় আক্রান্তদের শরীরে রক্ত থাকেনা । কয়েক মাস পর পর রক্ত দিতে হয়। খুব সকালে ফোন এল রাতুল তোর জাহিদ চাচার জন্য আরজেন্ট পাঁচ ব্যাগ রক্ত লাগবে। অনেক কষ্টের পর তিন ব্যাগ রক্ত যোগাড় করতে পারলাম। অনেক খোঁজাখুজি করে লাভ হলোনা। জানেতে পারি জাহিদ চাচার ছোট ভাই ও ভায়ের বড় ছেলের রক্তের গ্রুপ একই। ফোন দিলাম তাদের। না তারা রক্ত দিবে না। রক্ত দিলে এই হয় সেই হয়। শরীর দুর্বল হয়ে যায়। অনেক বোঝালাম। কিন্তু পুরোনো ভ্রান্তধারণা আকড়ে থাকা মানুষগুলোকে বোঝাতে ব্যর্থ হলাম। নিজের ভায়ের জন্য এই সাদাসিদে মানুষগুলো রক্ত দিতে চায় না। কারন একটায় অজ্ঞতা। দোষতো আমাদেরও। আমারা এখনও পারিনি তাদের কাছে সঠিক তথ্যটি পৌছে দিতে। যাই হোক এইচ এসসি পড়ার সময় অনেক মানুষকে রক্ত জোগাড় করে দিয়েছি। নিজেও দিয়েছি। ভাবছি গ্রামের মানুষগুলোর জন্য কিছু করি। সে ভাবনা থেকেই একটা রক্ত দাতা সংগঠন গড়তে চায়। যার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন।
সংগঠনটির নাম কি দিব বা এর শ্লোগান বা কি নির্ধারণ করবো তা ভেবে উঠতে পারছি না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন