আমি মানসিক রুগী হয়ে যাচ্ছি!
ঘরের শেষ প্রান্তের দরজায় দাঁড়িয়ে,
ভিতরের মুখগুলোতে ভেসে উঠে গোধূলির আলো।
অটো রিক্সার খাঁচায় বসতেই, শিরশির অনুভুতি।
অদূরে ভেসে আসা আবর্জনা পোড়া গন্ধে,
নাকটা নেচে ওঠে কুকুরের মত!
সেলফোনটা এখন একটু বেশিই বেজে ওঠে,
একই কণ্ঠের একই জিজ্ঞাসা বার বার!
আমি মানুষিক রুগী হয়ে যাচ্ছি!
আয়নায় চেহারাটা ব্যান্ডেজে মোড়ানো।
হাত দিয়ে মুখটাকে অনুভব করতেই,
কাঁচা বরুণের শাসনে, নিজেকে খুঁজে পাই।
প্রিয় কাবাবের গন্ধে, বমি আসে আমার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


