খুলনায় ঈদ করতে গিয়েছিলাম।
ওখানে বেশ কিছু বছর আগে একটা শিশু পার্ক হয়েছিলো, নাম "ওয়ান্ডারল্যান্ড
যা হোক, এবার ঈদে পিচ্চি পাচ্চা নিয়ে গেলাম ঈদের কয়েকদিন পরে, সারা বছর তেমন চলেনা, তবে ঈদের কয়েকটা দিন ভীড়ে ধোকা দায় হয়ে পড়ে।
কয়েকটা রাইডে চড়িয়ে পিচ্চিদের নিয়ে গেলাম ট্রেনে।
ঈদের কয়েকটা দিন প্রচন্ড গরম ছিলো খুলনাতে, ভ্যাপসা গরম। ট্রেন যখন সুড়ঙ্গে ঢুকলো তখন ভেতরে ছোট্ট একটা ঘরে বস্তার মত পোষাক আর মাথায় কালো কাপড় দিয়ে ঢেকে একজন ভূত সেজে সবাইকে ভয় দেবার হাস্যকর চেষ্টা করছিলো।
পিচ্চি পাচ্চা তাতেই ভয়ে কাঁত
গরমে গা বেয়ে ঘাম ঝরছে, আর এর মধ্যে পিচ্চি গুলান ভয় পেয়ে চিৎকার করতেছে, বিরক্তি যখন চরমে তখন হঠাৎ মনে হলো আমি বাইরে আছি তাই গরমে টিকতে পারছিনা, আর সুডঙ্গের ভেতরে যে লোকটি বস্তার মত কাপড় পরে তার কাজ করে যাচ্ছে(ভয় দেখানো) তার না জানি কত কষ্ট হচ্ছে
আহারে!
বেচারার জন্য বড়ই কষ্ট লাগছে মনটায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


