ভাল লাগার যে গাছটিতে আমি অল্প অল্প করে পানি ঢালছিলাম, সে গাছটি যেন আজ শুকোতে বসেছে। অনেক শখ করে চেয়েছিলাম তুমি আর আমি মিলে ছোট্ট এ গাছটিকে আমাডের ভালবাসা দ্বারা অল্প অল্প করে বড় করে তুলব। তা আর মনে হয় হল না। এখন মনে হচ্ছে ছোট্ট গাছটি পানির অভাবে শুকিয়ে যাবে। হয়ত আমাদের ভালবাসার অভাবে মারাই যাবে।
তবে একটা জীবন এভাবে নষ্ট হয়ে যাবে তা তো সহজে হতে দেওয়া সম্ভব না। আমি আবার একা পারবও না গাছটি কে বাঁচিয়ে রাখতে। তবুও অনেক চেষ্টা করব গাছটিকে আমার সর্বস্য ভালবাসা দিয়ে বাঁচিয়ে রাখতে। হয়তবা পারব হয়তবা পারব না।
কারণ জীবন চলার জন্য তো প্রাণের সঞ্চারের প্রয়োজন। আর গাছের প্রাণটি তো তুমি। আর প্রাণ ছাড়া যদি আদও কোন জীবনকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়ে থাকে, তাহলে আমার সকল কিছু বিসর্জন দিয়ে হলেও ছোট্ট গাছটিকে আগলে রাখার চেষ্টা করব।
তবুও বলছি তোমার ভালবাসা ছাড়া, গাছটির মতই যেন আমি শুকনো এক প্রাণ............
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৪ ভোর ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




