ছুটি
১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছুটি শব্দটা জীবনের সাথে নিবিড়ভাবে মিশে আছে। জন্মের পর থেকে প্রতিটি দিন প্রতিটি মুহুর্ত ছুটি নিচ্ছে। ছোট বেলার মধুর সময়গুলো ছুটি নিয়ে হয়ে গেছে স্মৃতি। তার পরবর্তি প্রতি সুন্দর বা অসুন্দর ঘটনাগুলো ছুটি নয়ে স্মৃতি রেখে যাচ্ছে, রেখে যাচ্ছে ছোট ছোট দুটি চোখে এক সাগর নোনা জল। জীবনের কিছু কিছু মুহুর্তে আমি পৌছানোর আগেই ছুটি হয়ে যেতে দেখেছি। কিছু কাছের মানুষের সান্নিধ্য পাইনি, আমার আসার আগেই তাদের ছুটি হয়েছে। প্রাপ্তিগুলোও ছুটি নিয়ে রেখে গেছে অপ্রাপ্তির বিশাল বিশাল পাহাড়। স্বপ্নগুলো ছুটি নিয়েছে সেই কবেই। এখন আর স্বপ্ন দেখিনা। তবে হ্যা কল্পনার কোনো ছুটি নেই, প্রতিদিন অনেক অনেক কল্পনায় পিছনের দিনগুলোকে রাঙাই নিজের মত করে। আবার সেই কল্পনারও ছুটি হয়। একটা মুহুর্তে নিজেকে বাস্তবতার স্ট্রীম রোলারের নিচে আবিষ্কার করি। নরম, গরম পিচের মত গলে পিষে যাই নিমেষেই।
আর একদিন এভাবেই ছুটি নিব সকল খেলা সাঙ্গ করে, সবার থেকে, তোমার থেকে।
সেই তুমি যার কাছেই আমার যাওয়া হল না, বলা হল না, অনুভুতিগুলো নিমিষেই ছুটি নিল। তোমার থেকেও ছুটি....

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮

তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন