লোভ চকচক কিন্তু র্নিলীপ্ত চোখে যে মানুষটি তোমার কাছে হাত পাতে-
ও হাতে কিছু দেয়া না দেয়ায় তোমার যা আসে-যায়
তা হল দিলে হারাবে অর্থ না দিলে হারাবে অহম।
তুমি ছাড়াও আরো এক টাইপের লোক আছে যারা-
তুমি-আমির মত হারায় না কিছুই, সামান্য ঘৃনা দেখানো ছাড়া।
ওদের আবার তুমি দোষ দিতে যেও না কারণ-
কেড়ে না নিলে ওরা পায়নি কখনও কিছু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


