somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে গণমুক্তি ফৌজের ও গণবাহিনীর আরো দুই চরমপন্থি নিহত

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কুষ্টিয়া, ১৩ সেপ্টেম্বর ২০০৯
কুষ্টিয়ায় আইন প্রয়োগকারি সংস্থার সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় একের পর এক নিহত হচ্ছে চরমপন্থিরা। উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। পুলিশ ও র‌্যাবের সাড়াসি অভিযানে প্রতিদিন ভোর রাতেই এ ধরনের খবর পাওয়া যাচ্ছে। পুলিশ ও র‌্যাব প্রধান গতমাসে কুষ্টিয়া সফরে এসে চরমপন্থি সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের ঘোষনা দেবার পর থেকে তিন সপ্তাহে এ ধরনের বন্দুকযুদ্ধের ঘটনায় শীর্ষ দুই চরমপন্থি সংগঠন গণমুক্তি ফৌজ ও গণবাহিনীর ১৩ সদস্য নিহত ও ১জন আহত হয়েছে।
আজ ভোররাত্ওে পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছে গণমুক্তি ফৌজের দুর্ধর্ষ ক্যাডার বিপ্লব ও গণবাহিনীর আঞ্চলিক নেতা মারফত বিশ্বাস। পুলিশ জানায়, কুষ্টিয়া শহরের হাউজিং ঈদগাহ’র পাশের মাঠে একদল চরমপন্থী বৈঠক করছে এ সংবাদ পেয়ে ডিবি ও সদর থানা পুলিশের একটি টিম আজ ভোর সাড়ে ৫টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশ পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে গণমুক্তি ফৌজের শীর্ষ ক্যাডার বিপ্লব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ সেখান থেকে দুটি এলজি ও ৯ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে। বিপ্লবের বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা রয়েছে।
এদিকে সদর উপজেলার আইলচারা ষ্টীল ব্রীজের কাছে সাগরখালী নদীর তীরে একদল চরমপন্থী গোপন বেঠক করছে এ খবর পেয়ে সদর থানা পুলিশের অপর একটি টিম ভোর ৪টার দিকে সেখানে হানা দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি বর্ষণ শুরু করে। পুলিশ পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। এক পর্য়ায়ে চরমপন্থীরা পিছু হটলে পুলিশ জাসদ গণবাহিনীর আঞ্চলিক নেতা মারফত বিশ্বাসের গুলিবিদ্ধ লাশ এবং একটি সাটার গান ও ৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে। মারফতের বিরুদ্ধে ৩টি হত্যা ও ২টি অপহরণসহ ৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×