somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইকবাল সোবহান চৌধুরীর উপর হামলা মামলায় সাবেক এমপি শহীদুল, মেহেদীসহ ১৪ আসামীর নামে চার্জ গঠন

০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুষ্টিয়ায় সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর উপর হামলার চাঞ্চল্যকর মামলায় সাবেক এমপি শহীদুল ইসলাম ও মেহেদী আহমেদ রুমীসহ ১৪ আসামীর নামে চার্জ গঠন করা হয়েছে। কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আব্দুল আজিজ মন্ডল আসামীদের উপস্থিতিতে গত ২৯ সেপ্টেম্বর চার্জ গঠন করে আগামী ১লা নভেম্বর মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহনের জন্য দিন নির্ধারন করেছেন। দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে ২০০৬ সালের ৯মে জেলা বিএনপির সভাপতি তৎকালীন এমপি শহীদুল ইসলাম ওই পত্রিকার স্টাফ রিপোর্টার হাসান জাহিদ, সমকাল প্রতিনিধি মুন্সী তরিকুল ইসলাম ও যুগান্তর প্রতিনিধি আল মামুন সাগরের নামে মামলা দিয়ে কুষ্টিয়া ছাড়া করেন। পরবর্তিতে স্থানীয় আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি মনজুর এহসান চৌধুরীকেও কুষ্টিয়াছাড়া করেন বিএনপির ক্যাডাররা। এরপর এ ঘটনার প্রতিবাদে ওই বছরের ২৯মে কুষ্টিয়ায় আয়োজিত সাংবাদিক সমাবেশে সাবেক দুই এমপি শহীদুল ইসলাম ও মেহেদী আহমেদ রুমীর নির্দেশে বিএনপি দলীয় ক্যাডাররা ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে বাংলাদেশ অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীসহ ঢাকা ও কুষ্টিয়ার ২৫ জন সাংবাদিক আহত করে সামাবেশ পন্ড করে দেয়। সে ঘটনায় মামলা করা তো দুরের কথা দীর্ঘ ২ মাস ৪ দিন কুষ্টিয়া ছাড়া ছিলেন মানবজমিন প্রতিনিধিসহ ৪ সাংবাদিক। বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতা শেষ হবার পর গত ২০০৭ সালের ২৫ মে মামলা দায়ের করতে সক্ষম হন কুষ্টিয়ার সাংবাদিকরা। দৈনিক খবরের প্রতিনিধি শামীম বিন সাত্তার বাদী হয়ে ১২ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর হামলার ভিডিও চিত্র দেখে পুলিশ আরো দুই আসামীকে গ্রেফতার করে। তাদের নাম যুক্ত করে মোট ১৪ আসামীর বিরুদ্ধে চার্জশটি দেন কুষ্টিয়া থানার এসআই সাজ্জাদ হোসেন। গত ২৯ সেপ্টেম্বর মামলার চার্জ গঠনের দিনে আসামী পক্ষের আইনজীবিরা ২৪১(ক) ধারায় আসামীদের অব্যাহতির আবেদন নাকচ করে বিচারক তাদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ৩২৩ ধারায় চার্জ গঠন করেন। সাবেক এমপি শহীদুল ও মেহেদী ছাড়াও মামলার অন্য আসামীরা হলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খ. সাজেদুর রহমান বাবলু, জেলা যুবদলের সভাপতি মহসীন আলী, সাধারন সম্পাদক শহীদুল্লাহ শহীদ, সৈয়দ নূরুল ইসলাম চাঁদ, মিজানুর রহমান ডিউক, আল আমীন রানা কানাই, গোলাম হাফিজ পিপলু, মিরাজুল ইসলাম মিন্টু, আতিয়ার, আব্দুর রাজ্জাক বাচ্চু, হাসান জামাল হাসান ও আরিফুল ইসলাম সুমন। এদিকে চার্জ গঠনের সময় মামলার জন্য নিযুক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি আক্তারুজ্জামান মাসুম কৌশলে এড়িয়ে আদালত থেকে বের হয়ে যান। পরে এপিপি আব্দুর রহিম রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন। আইনজীবি আক্তারুজ্জামান মাসুমের বিরুদ্ধে আসামীদের সাথে আতাতের অভিযোগ করেন বাদীপক্ষ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×