বিশুদ্ধ পানির নামে নামে আমরা কি খাচ্ছি? দেশের সবচেয়ে জনপ্রিয় মিনারেল ওয়াটার প্রস্তুকারক পারটেক্স বেভারেজ কোম্পানীর ‘মাম’ পানির কর্ক আটা বোতলে পাওয়া যাচ্ছে সবুজ শেওলা। ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত কুষ্টিয়ার বিভিন্ন দোকান থেকে সবুজ শেওলাযুক্ত এমন কয়েকটি মাম পানির বোতল জব্দ করেছে। বোতলের গায়ে লেখা মাম প্রাকৃতিক খাবার পানি/ ‘হু’ ও ‘বিএসটিআই’র নির্দেশনা অনুসারে প্রস্তুত। এ মাম পানির বোতলে শেওলা দেখে সাধারন মানুষ হতবাক হয়ে যায়। মঙ্গলবার বিকেলে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত কুষ্টিয়া শহরের এনএস রোড, রেনউইক গেট ও মাম পানির স্থানীয় পরিবেশকের গুদামে অভিযানকালে চলতি বছরের জুলাই মাসে প্রস্তুতের তারিখ দেয়া এবং ১০ মাস মেয়াদ থাকা মাম পানির কর্ক আটা এয়ারটাইট বোতলের ভেতরে সবুজ শেওলা ভাসতে দেখে ম্যাজিষ্ট্রেট ২জন দোকানীকে জরিমানা করেন। অভিযানে নেতৃত্বদানিকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহতেশাম রেজা বলেন, এর প্রস্তুতকারক গাজীপুরের পারটেক্স বেভারেজ লিঃ এর নামে নিয়মিত মামলা দায়ের করা হবে।স্থানীয়রা বলছেন, পথ চলতি মানুষ, স্কুলগামী কোমলমতী ছাত্র-ছাত্রী বা হাসপাতালের বিছানায় শর্য্যাগত রোগীর পিপাসার্ত জীবনকে বাঁচিয়ে তুলতে অন্যকোন দিকে হাত না বাড়িয়ে আমরা বিশ্বাস করে দোকান থেকে এসব মিনারেল ওয়াটার কিনে নিই। কিন্তু বোতলজাত পানিই যদি হয় এমন তাহলে কি উপায় জনসাধারনের এ প্রশ্ন এখন সবার।
বিশুদ্ধ পানির নামে কি খাচ্ছি আমরা? কুষ্টিয়ায় মাম পানির বোতলে শেওলা পেল ভ্রাম্যমান আদালত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাদশা: বংশালের গডফাদার

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান
শেষ রাত
২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।
বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন
আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।