somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খবর

০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানিকগঞ্জে সংখ্যালঘুর বাড়ি-মন্দিরের দখল নিল ক্ষমতাসীনরা

মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে মঙ্গলবার সংখ্যলঘু এক পরিবারের বসতভিটার দখল নিয়েছে সরকারদলীয় লোকেরা। এ সময় তারা পরিবারটির মন্দির আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ ঘটনার খবর সংগ্রহে ক্ষমতাসীন দলের কর্মীদের রোষানলে পড়ে মারপিটের শিকার হয়েছেন এক সাংবাদিক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে বাংলাভিশন ও সমকালের জেলা প্রতিনিধি বিপ্লব চক্রবতী একটি সংখ্যালঘু পরিবারের মন্দির ভাঙচুর, বাড়ি দখল ও উচ্ছেদের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সরকারদলীয় কর্মীদের হাতে ব্যাপক মারপিটের শিকার হন।

পুলিশের সহায়তায় সরকারদলীয় কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জেলায় কত্যর্বরত সাংবাদিকেরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। মানিকগঞ্জ প্রেসকাব, সাংবাদিক সমিতি ও জাতীয় হিন্দু মহাজোট এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

প্রতিবাদ সভা থেকে অবিলম্বে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তি এবং সদর থানার ওসি আবু তাহেরের অপসারণের দাবি জানান হয়।

ভূক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উকিয়ারা গ্রামের সংখ্যালঘু পরিবারের দুই সহোদর গোসাই এবং শরৎ মন্ডলকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেনের অনুসারিরা সকালে হামলা চালায়। এ সময় তারা ওই পরিবারের বসতভিটা ও কালি মন্দিরের দখল নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

তাদের তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশ্ববর্তী উকিয়ারা বাজারের সকল দোকান-পাট বন্ধ হয়ে যায়। ভয়ে মানুষজন ছুটে পালাতে থাকে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক সমকাল ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী বেদম প্রহারের শিকার হন।

আর পালিয়ে রক্ষা পান এটিএন বাংলা টিলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ। ঘটনার তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে যায়।

এ ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহমেদ বলেন, জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। নিষ্পত্তি না পর্যন্ত কেও তাদের উচ্ছেদ করতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি।

পুলিশ সুপার মাসুদ করিম সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবরঃ মানিকগঞ্জ, ০৫ এপ্রিল (আরটিএনএন ডটনেট)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×