একদিকে সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, অন্যদিকে সর্বকালের সেরা অফ স্পিনার মুত্তিয়া মুরলিধরন।
ওয়াও....... অসাধারন...... মঞ্চ তো প্রস্তুতই।
এখন শুধু দেখার বাকি ইশ্বর কার দিকে তার পক্ষপাত দেন। ভারত আজ খেলবে তাদের ক্রিকেট ইশ্বরকে তার জীবনের শ্রেষ্ঠ উপহারটি দিতে, শচীনের রেকর্ডের পালকে সবচেয়ে উজ্জল পালকটি যোগ করতে। আর শ্রীলংকা খেলবে তাদের এক মহান বীর ও চ্যাম্পিয়ন খেলোয়ারকে বিদায়ী উপহার দিতে।
এই সমীকরণের সামনে দাঁড়িয়ে আজ ক্রিকেট মুখোমুখি হবে এক রূপকথার জন্ম দিতে। সত্যি কি আজ বিশ্বকাপ ফাইনাল পারবে এক অসাধারণ রূপকথার জন্ম দিতে। আমি বিশ্বাস করতে চাই পারবেই....পারতে যে হবেই। আজ ইতিহাস লেখা হবে। সেই ইতিহাসের সাক্ষি হবো আমরা সব দর্শকরা। আজ য্ইা ঘটুক ইতিহাসে তা অবিস্মরণীয় ও অক্ষয় হয়ে থাকবে। কেননা আজ যে ক্রিকেট ইতিহাসের দুই মহান যোদ্ধার বিদায়বেলা। ইতিহাস কি এই বিশেষ মুহূর্তটি মিস করতে চাইবে? মনে হয় না।
অন্যদিকে নিজের কথা বললে বলতে চাই আজ বিশ্বকাপ ট্রফিটা শচীনের হাতেই ওঠা উচিত। কেননা একজন পাড় শচীন ভক্ত হিসাবেই নয় পাশাপাশি ক্রিকেটের একজন সমর্থক ও ফলোয়ার হিসাবেও আমি মনে করি আজ যদি বিশ্বকাপ ট্রফিটা শচীনের হাতে ওঠে বিষয়টি হবে অসাধারণ। আজকের দিনটি অর্থ্যাৎ ২ এপ্রিল, ২০১১ ক্রিকেট ইতিহাসের এক চিরস্মরণীয় দিন হয়ে থাকবে। প্রজন্ম থেকে প্রজন্মন্তারে। আর এই বিশ্বকাপ ফাইনাল মানুষকে গল্প করার খোরাক যোগাবে যুগ যুগ ধরে।
দেখুন, আজ যদি শচীন তার শততম আন্তর্জাতিক সেঞ্চুরীটা পেয়ে যায় তাহলে নিশ্চিতভাবে আজ সে ম্যান অব দ্য ম্যাচ হবে। সম্ভবত ম্যান অব দ্য টুর্নামেন্টও । সেই সাথে শচীনের হাতে বিশ্বকাপ ট্রফি। ওফ....... ভাবুন তো একবার। শচীনের মতো একজন হিরোর জন্য এর চেয়ে চমৎকার আর কি হতে পারে? আমি তো আর ভাবতেই উত্তেজিত হয়ে পড়ছি... ।
তাই আজ বলতে চাই বেস্ট অব লাক শচীন............
আর মুরালিধরণ আপনার জন্য... কিছুটা দুঃখবোধ থাকলো। কিন্তু কি আর করার আমার হিরোর জন্য আজ আপনার ও শ্রীলংকার জন্য শুভ কামনা করতে পারলাম না। তবে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দীর্ঘদিন আপনার অসাধারণ পারফরম্যান্স দিয়ে মোহাবিষ্ট করে রাখার জন্য। বিশ্বকে আমাদের দক্ষিণ এশিয়ার শৌর্য বির্য ও শক্তির ঢালি দেখানোর জন্য। আমার চোখে আপনিও একজন হিরো। কিন্তু হিরোর উপরও তো হিরো থাকে। আর তিনি হচ্ছেন শচীন রমেশ টেন্ডুলকার...........
সবশেষে, আজ ভাগ্য দেবতা শচীনকে দুহাত ভরে উপহার দিন এই কামনা রইল এবং সেই সাথে রইল আমার মতো কোটি সমর্থকের ভালোবাসা, সমর্থন ও দোয়া......
এখন দেখা যাক ইশ্বরের কি ইচ্ছা................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

