কোন আইনে পিলখানা হত্যার বিচার হবে? এই সহজ প্রশ্নটির সমাধান আমাদের বিজ্ঞ ব্যরিষ্টার ডিগ্রি ধারী আইন মন্ত্রী সুরাহা করতে পারছেন না। পারবেনই বা কিভাবে? কোনো কিছু নিয়ে কালক্ষেপণ করাই যে তাদের পেশা। মামলা ঝুলিয়ে রেখে মক্কেলের পকেট খালি করেই তো চলে উকিল কোকিল দের সংসার। তার মধ্যে ব্যক্তি যদি হয় রাজনীতিবিদ কাম উকিল, তাহলে তো কোনো কথাই নাই। ওকালতির যতসব শয়তানি তার সবকিছুই প্রয়োগ করা যায় এই প্লাটফর্মে।
সেই কবে থেকে শুনছি বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে, বিদ্যুৎ এর লোডশেডিং কমাবে, দ্রব্যমূল্যর লাগাম টেনে ধরবে ইত্যাদি ইত্যাদি চাপা মেরে চাপাবাজ সরকার ক্ষমতার সাঁত মাস পার করে দিল।
যাক মূল বিষয়ে আসি। বিডিআর জোয়ানদের বিচার কোন আইনে হবে সেটার সহজ উত্তর হল, বিডিআর জোয়ানদের বিচার বিডিআর আইনে হবে। এখন প্রশ্ন হল বাংলাদেশের বিডিআর আইন টি কি স্বয়ং সম্পূর্ণ অথাৎ এই আইনটিকে দিয়ে কি সকল কিছুর বিচার করা যায়। সকল অপরাধের শাস্তির বিধান কি বিডিআর আইনে আছে? বিডিআর আইনটি কি শুধু নিয়ম শৃংখলা ধারা যুক্ত আইন ? আসলে আমরা জানি না বাংলাদেশের বিডিআর আইনটি কি । বিডিআর আইন যদি প্রচলিত আইনের মাধ্যমে বিডিআরের বিচার করার সুপারিশ করে থাকে তবে পিলখানার বিচার প্রচলিত আইনেই হবে।
এখন কথা হল সেনা আইনে কেন বিচার হবে না। সেনা আইনে বিচার হবে না এই কারণে যে যারা মারা গেছে তারা সেনাবাহিনীর সদস্য ছিল না । তারা সেনাবাহিনীর কোন কাজ করতে গিয়ে মারা যায় নি। তারা সেনা বাহিনীর কোন সদস্যর হাতে মারা যায়নি , তারা সেনাবাহিনীর কোন এলাকায় মারা যায় নি, মুত্যুর সময় তারা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছিল না। তারা বিডিআরের ইউনিফর্মে মারা গেছে। তারা বিডিআরে জন্য কাজ করতে গিয়ে মারা গেছে, তারা বিডিআর এলাকায় মারা গেছে তাই তাদের বিচার বিডিআর আইনে হবে নতুবা প্রচলিত আইনে হবে।
তাই আইনবিদ দের উদ্দেশ্য বলতে চাই । যদি কোনো বাংলাদেশি সৌদি আরব গিয়ে অপরাধ করে তাকে কি বাংলাদেশি আইনে বিচার করা হবে? নিশ্চয় না । সুতরাং একই ভাবে কোনো ব্যক্তি যদি বিডিআরআইনের মধ্যে থেকে কোনো অপরাধ করে তাকে সেই আইনের অধীনেই বিচার করতে হয়। সিভিলিয়ানদের জন্য সিভিল আইন , সেনাবাহিনীর জন্য সেনা আইন তেমনি বিডিআর এর জন্য বিডি
আর আইন। কাকে কোন আইনে বিচার করতে হবে সেটা নির্ধারন করা জন্য দেখতে হবে অপরাধী কোন এলাকায় মানে কোন স্থানে অপরাধ করেছে। সে স্থানটিতে কোন আইনের শাসনাধীন। পিলখানা হচ্ছে বিডিআরদের জন্য একটি স্থান। এটি কোনো সেনাবাহিনীর স্থান নয়। এটি যদি স্বরাষ্ট্রমন্ত্রনালয় দ্বারা পরিচালিত হয় তবে বিডিআর অথবা প্রচলিত আইনেই বিচার হওয়া উচিত। সেনা আইনে নয়।
রাষ্ট্রপতি বিষয়টি সুরাহা করার জন্য সুপ্রীম কোর্টের ধারস্থ হয়েছেন কিন্তু সুপ্রীম কোট এর উত্তর দিতে বাধ্য নয়। আবার রাষ্ট্রপতি যে সুপ্রীম কোর্টের পরামর্শ মানবেন তেমনও নয়। তিনি এটা মানতেও পারেন আবার নাও মানতে পারেন। বাংলাদেশ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে এসব ফালতু কাজ করার অধিকার দিয়েছে । আর আপীল বিভাগের এ কাজটি হচ্ছে বিচার বিভাগের উপদেষ্টা মূলক এখতিয়ার। গনতান্ত্রিক দেশে এটি একটি অগনতান্ত্রিক এখতিয়ার।কারণ দেশের সর্বচ্চ আদালতের কাজ হল পক্ষদ্বয়ের মধ্যে নিরপেক্ষ থেকে মামলা পরিচালনা করা ; সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করা নয়। সরকারকে উপদেশ ও পরামর্শ দেয়ার জন্য রয়েছে এ্যাটর্নী জেনারেল; এ্যাটর্নী জেনারেলের কাজ সুপ্রীম কোর্টের করা উচিত নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

