যে দেশের দ্রব্যমূল্যর বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যে দেশের বিচার বিভাগ পঙ্গু। যে দেশের নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রীর শাসিত স্বৈরাচার নীতির ওপর চলে । সে দেশে বাজেট নামের কোনো তামাশা দেখানোর প্রয়োজনীয়তা নাই। বিদেশি অর্থায়নে চালিত কয়েকটি এনজিও আবার এই বাজেট তামাশার সাথে সম্পৃক্ত হয়ে সরকারের সমালোচনা করে। যা বড়ই হাস্যকর। শোনা যায়। বাংলাদেশের লোকরা নাকি সরকারকে ট্যাক্স দেয় না। যে কারণে সরকার জনগণ এর জন্য ভালো কিছু করতে পারে না। এ কথা হচ্ছে এক শ্রেণী জ্ঞানপাপী মূর্খের প্রলাপ। সরকার দ্রব্যমূল্যর গায়ে ১৫ % ভ্যাট নামক মূল্য লাগিয়ে যে দাম জনগণের পকেট থেকে আদায় করছে সেটা কি ট্যাক্স নয় ? তাহলে কেনও বলা হয় সরকারকে জনগণ ট্যাক্স দেয় না। বরং বলা যায় সরকারের লোকেরাই সরকারকে ট্যাক্স দেয় না। যেমন সরকারের লোকদের ও মন্ত্রী এমপিদের শুল্ক মুক্ত গাড়ি সরবরাহের বিধান। যে বাজেট পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধ করতে পারে না সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট চাকুরীতে নিয়োগ বাণিজ্য করে সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট উগ্রবাদীদের হাত থেকে ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় রক্ষা করতে পারে না সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট ভুল চিকিৎসার চিকিৎসককে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাতে দেয় সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট শেয়ার বাজার লুট করার সুযোগ দেয় দরবেশদের সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট জামানত ছাড়া হাজার কোটি লোণ দেয় ব্যক্তি বিশেষের মুখ দেখে সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট রক্ষক কে ভক্ষক বানায় সে বাজেট আমার দরকার নাই।
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।