আজ দেখলাম দুইটা রশি একসাথে রেখে
কখনো এক করা যায় না
প্রয়োজন হয় গিট্টুর
আজ দেখলাম দুইটা মন একসাথে রেখে
কখনো সম্পর্ক হয় না
প্রয়োজন হয় আস্থার
আজ জানলাম একটি ভাঙা সুন্দর কাচের ফুলদানি
জোড়া লাগিয়ে শুধু ব্যবহার করা যায়
ফিরানো যায় না পূর্ব সৌন্দর্য্য
আজ জানলাম একটি অবাঞ্চিত মোটা দাগ
সম্পর্কের সাদা কাগজে একবার পড়লে
তা চিরদিনই কাল হয়ে যায়
আর মোছা যায় না শত চেষ্টা দিয়েও।
কেন জানি না!
আজকালকার সম্পর্ক
আত্মিকতা নয় শুধু আর্থিকতা
আজকালকার সম্পর্ক
ভালবাসা নয় শুধুই যৌনতা
ধিক্কার সেই সব প্রেমত্ব
যা মরে যাওয়া বৃক্ষের ন্যায় তুচ্ছ
ধিক্কার সেই সব বন্ধুত্ব
যা স্বার্থপরতার দাবানলে পৃষ্ঠ
ধিক্কার সেই সব সম্পর্ক
যা নিরর্থ যাতে নেয় কোন বেঁচে থাকার উৎস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


