somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই সব দিনরাত্রি....!

২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর কঠিনতম জিনিসের একটা হলো চা বানানো। দুধ: চা: চিনি-- একটা থ্রী ডাইমেনশনাল ইকুয়েশন। সবাই সলভ করতে পারে না। সোহেল ভাই পেরেছেন।

প্রথমে একটা চপ-পুড়ির দোকান। তারপর পাশাপাশি তিনটা চায়ের দোকান। এর প্রথমটা সোহেল ভাইয়ের।

চুলায় দুটো কালো কেতলি, পানি ফুটছে। ফুটন্ত পানি চাপাতি দিয়ে কাপে ঢালা হচ্ছে। তারপর দু'চামচ চিনি-- টুংটাং টুংটাং-- চা হয়ে গেছে। চা'র সাথে আছে পাউরুটি, কলা, ফিল্টারের ঠান্ডা পানি --একদম টিপিক্যাল টীস্টল, স্কুলে থাকতে প্যারাগ্রাফে পড়তাম যেমন।

এরা শহুরে চাওয়ালা। চা'র বিল জিজ্ঞেস করলে পান খেয়ে দাগপড়া দাঁত বের করে হাসি দিয়ে বলে না, "পনের টাকা"। এরা চা বানাতে বানাতে নিস্প্রহ কণ্ঠে জবাব দেয়। তারচেয়েও নিস্প্রহ ভঙ্গীতে টাকা নেয়।

তবে সোহেল ভাই মাই ডিয়ার মানুষ, অন্তত আমাদের কাছে। আড়াই বছর ধরে আমরা তার নিয়মিত কাস্টমার। আমাদের দেখলেই একটা হাসি দেন। তারপর বেশি করে সর দিয়ে দুইটা মালাই চা করে দেন। কিছুই বলতে হয় না।

চা নিয়ে আমরা শহীদ মিনারের দেয়ালের উপর পা ঝুলিয়ে বসি। বসে বসে পা দোলাই, আর চায়ে চুমুক দেই। দৃষ্টি থাকে রাস্তার দিকে। অসংখ্য মানুষ, অসংখ্য চেহারা। ঝোলা সাইডব্যাগ কাঁধে ক্লান্ত অফিসফেরতা। স্বামীর মুঠো শক্ত করে ধরা নব্যপরিণীতা। খিলখিলে হাসির উচ্ছল তরুণী। প্রথম ডেট শেষে ফেরা শাড়ি-পাঞ্জাবী যুগল। টিউশনি ধরতে ত্রস্তপায়ে চলা ভার্সিটিপড়ুয়া। বাজারের ব্যাগের হাতে বিরক্ত গৃহস্বামী। খুঁড়িয়ে চলা রোগা, বৃদ্ধা ভিখারীনি। গলায় বাকসো ঝুলিয়ে পান-সিগারেট বিক্রেতা। ফেলে রাখা দুটো রিকশা। একাকী ল্যাম্পপোস্টগুলো। এবং মাথার উপরে সপ্তর্ষি।

আমরা পা দুলিয়ে চা খাই। সপ্তর্ষী মাথার উপরে ঘুরে যায়। একসময় সব নিরব হয়ে আসে। আমরা ঘরে ফিরি। ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাই। সপ্তর্ষী ঘুরতে থাকে। তারপর একসময় সেও ডুবে যায় দিগন্তের ওপাশে। সকাল হয়। তারপর আবার রাত আসে, তারপর আবার সকাল। চলতে থাকে এইসব দিনরাত্রি........
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×