আমার বর্তমান বিশ্ববিদ্যালয়ে ইরাক সিরিয়ার অনেক বন্ধুই আছে।তাদের দেখলে অনেক কষ্ট হত আমার।কারন তদের ধংস হওয়ার মত আর কিছু মনে হয়না বাকি আছে।
তো একদিন ক্লাসে যাওয়ার সময় এক ইরাকি বন্ধুকে বাংলাদেশ সম্পর্কে ধারনা দিচ্ছিলাম।এক পর্যায়ে আমাকে সে জিজ্ঞাসা করলো, ফয়সাল, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কত বলতে পারো?
আমি কিছুটা বাড়িয়ে সাহস করেই বলে ফেললাম এই এক হাজার ডলারের (৮২ হাজার টাকা মাত্র) মত।
ও বলে ফয়সাল এত সুন্দর দেশে মাত্র এক হাজার ডলার।ইরাকে তো একজন সাধারণ বিশ্ববিদ্যালয় শিক্ষক আঠারশ থেকে দুই হাজার ডলার পায়।
আমি কিছুক্ষন তার দিকে তাকিয়ে থেকে বললাম,আমাদের ক্লাস মনে হয় শুরু হয়ে গিয়েছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



