somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনিও একজন আধুনিক দাস

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি জতীর মানুষিক দাসত্ব থেকে মুক্তির মৌলিক উপকরণগুলোর মাঝে প্রথমটি হলো তার নিজের ভাষা।আমাদের বাঙালী জাতীয়তাবাদের বিকাশ ধারাকে প্রথম থেকেই দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিভিন্ন মহল থেকে।তবে এ ব্যপারে শাসকগোষ্ঠীর হস্তক্ষেপ প্রতিবারেই ছিল প্রবল সক্রিয় ।আর এর বিশেষ অংশ পূর্ণতা পায় ১৯৪৮ সালের ৮ এপ্রিল মন্ত্রী হাবিবুল্লাহ বাহারের বাংলা ভাষা আরবী হরফে লেখার প্রোস্তাবনার মাধ্যমে।

তবে এটিকে দমানোর জন্য তৎকালিন পূর্ববঙ্গের শিক্ষা বিভাগের পরিচালক ড. কুদরত-ই-খুদা রোমান বর্ণমালা গ্রহণের প্রস্তাব করেছিলেন। কিন্তু শাসকগোষ্ঠী বাঙালী জাতীয়তার মৌলিক এ অংশটি নিয়ে বেশ মজা করেই খেলছিলেন পঞ্চাশের দশকটিতে।কিন্তু বাংলার কিছু ক্ষনজন্মা তাদের রক্তকে ছুড়ে দিয়েছেলেন সেই নোংরা খেলায় মত্ত ক্ষণস্থায়ী প্রভূদের মুখে।

আমরা এখন তাদের ২১ শে ফেব্রুয়ারি এলেই স্মরণ করি। আমাদের অনেকেই তাদেরকে চিনতে শেখে স্কুলের সপ্তম শ্রেণির সমাজ বই পড়ার মাধ্যমেই।বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে বেশ কড়া করেই মুখস্ত করতে দেখা যায় অনেককেই “রফিক,শফিক, জব্বার সহ আরো অনেকেই ” এই লাইনটিকে।

আমরা প্রত্যেক ২১ ফেব্রুয়ারি এলেই একটু দায় সারতেই চলে আসি প্রভাতফেরীতে।আবার আমাদের মত যারা তরুণ , বর্তমান নেতৃত্ব যাদেরকে পরবর্তী উত্তরসূরি হিসেবে তৈরি করে চলেছেন,তাদের কাছে এটা আবার পাঞ্জাবি ঈদের মতোই কিছুটা। তাদের মাঝে এই ব্যপারে বেশ পরিষ্কার ধারনা রয়েছে যে এটা বাঙালী জাতীর একটা উৎসব।
ঢাকায় এই উৎসবের প্রাথমিক আবিষ্কার হলেও ক্রমেই এর ব্যপক প্রসারনে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তিপক্ষ।
এর জাকজমকতা অনেককেই প্রবোল আবেগেও তাড়িতো করে মাঝে মাঝে।

কিন্তু নব্বইয়ের দশকে শুরু হওয়া আগ্রাসনের সন্ধান কি কেউ কখনো পেয়েছেন।একবারো কি সময় করে ভেবে দেখেছেন, আপনার সন্তান বাংলার চেয়ে হিন্দি এত সুন্দর করে বলে কেন।

৪৮ শে বাংলাকে লিখতে চেয়েছিল আরবি হরফে।এজন্য বাংলার হাজার হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল।এ কথাটি সকলেই আমরা রচনাতে পড়েছি, ও লিখেছি অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায়।কিন্তু আজতো আপনি নিজেই বাংলাকে ইংরেজি হরফে লিখেন।আপনার আর রাজাকারের পার্থক্য করার দ্বায়িত্বটা নাহয় আপনার উপরেই থাকলো।
মানুষিক দাসত্বটা প্রবোল একটা বিষয়।আফ্রিকানদের হাতে যখন ক্ষমতা ছিল সেই অনেক অনেক আগে,তখন সাদা মানুষগুলো গর্ব করেই ইতিহাসে লিখেছিলেন,সর্গের দূতরাও নাকি আফ্রিকানদের সুন্দর্যে মুগ্ধ হয়ে সর্গ থেকে নেমে এসে একসাথে বসে মদ্যপান করতেন।
তবে খুব একটা বেশি সময় লাগেনি সুন্দরতার নতুন সংগা আবিষ্কার হতে।নব্য দাসত্বপ্রথা বেশ ভালোভাবেই বাজার করে নিয়েছে।এর প্রভাব সবখানেই অনুমেয় হলেও বাঙালি যেন এটাকে মডার্ন হওয়ার সীড়ি হিসেবেই নিয়েছেন।
তাইতো রেডিয়োর ধারা ভাষ্যকর বেশ কিছুটা আগ্রহ নিয়েই তার স্মার্টনেসের পরিচয় দিয়ে থাকেন বাংলা ইংরেজির বাংলিশ সংস্করনের প্রচারে মাধ্যমে।

আমাদের দাসত্ব তখনো ছিল, এখনো আছে।তবে পার্থক্য হলো তখন মানুষ বুঝতে পেরে প্রতিবাদ করেছিল কিন্তু এখন আর মানুষ জানেও না তাদের বন্দি দশার কথা।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×