তারপর মিজান এস এস সি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিল। প্রায় রাএে সে ঘুমাতো না । আমি তাকে এতটুকু হেল্প করতাম , যে গনিত বইয়ে যত অংক আছে তাকে সব বুজিয়ে দিলাম । সে ব্যাবসা শাখায় পড়ত, এক দিন পরীক্ষা হল , রেজালট দিল দেখা গেল ব্যাবসা শাখার সবাই ফেল মেরেছে, কিন্তু মিজান গ্রেড বি নিয়ে বাড়ি ফিরল,আমাদের এলাকা ডাক পড়েগেল। আমরা যখন কলেজে ভর্তি হই তখন মিজান আর ভর্তি বেপারে কোন সারা শব্দ নেই, জানতে পারলাম তার তার এক বড় ভাই আছে , তাদের সাথে থাকত । আবার সে নাকি মিজানদের থেকে আলাদা হয়ে গেছে। মিজানের ছোট আরো দুই ভাই, তাছাড়া তার মা আছে, সংসারের সব দায়িত্য এসে পড়ে মিজান এর উপরে, কি আর করার জীবন যুদ্ধে নেমে গেল মিজান, তবে আমার সবচেয়ে খারাপ লাগছে সে যায় গায়, মিজান এস এস সি পাশ করেছে ঠিকই তবে তার পাশ করা যে মার্ক শীট, সার্টিফিকেট, এখনো আনেনি স্কুল থেকে, সে একবার দেখেনি, যে তার কষ্টের ফল। সার্টিফিকেট আনতে কিছু টাকা লাগে আমি ভাবলাম হয়তো টাকার জন্য এগুলো আনতেচেনা, কিন্তু মিজান বল্ল আর এক কথা , যে আমার তো আর পড়ালেখা হবেনা , আমি এগুলো এনে কি করব, সার্টিফিকেট গুলো এনে আমি কোখায় রাখব , তার চেয়ে স্কুলে আছে ভালই থাকবে সাড়া জীবন । আজ ছয় বছর হয়ে গেল , এখনো ওর সার্টিফিকেট পড়ে আছে স্কুলের অফিসে। আমি এক দিন এক স্যার কে বললাম আমাকে তার সার্টি ফিকেট গুলো দেবার জন্য, স্যার দিলেননা, যার সার্টিফিকেট তাকে সাইন করে নাকি নিতে হয়।কি আর করার আমি চলে এলাম।
বাকিটা হয়তো পড়ে আবার পোস্ট দেব...
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৬ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



