বন্ধুয়ারে ...
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার আসার পথে চাইয়া
ফিরায় দিলাম মরণ
বন্ধু তুমি আইলা নাতো
মন জুড়িয়া দহন।।
দিন ঘুরিয়া মাস হইলো
মাস ঘুরিয়া বছর
তুমি বন্ধুয়া চক্ষের আড়াল
নিলানা হায় খবর।
তোমার সুবাস মাখিয়া বয়
গাঁয়ের চোরা পবন
বন্ধু তুমি আইলা নাতো
মন জুড়িয়া দহন।।
আমায় দোষে পাড়ার লোকে
শুনি যে ফিসফাস
মরণও অভিমানে ফিরাইলো মুখ
আমি এক জিন্দালাশ।
তোমারে দেখিবার তিয়াসে কাটিবে
বুঝি এই অভাগীর জীবন
বন্ধু তুমি আইলা নাতো
মন জুড়িয়া দহন।।
ছবিসূত্রঃ
http://www.ethikana.com/gallery/painting.htm
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুন
শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুন