somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই হ্যাপী আর ক্রিকেটার শাহাদাত

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘একটা দুইটা কাজে ভুল হলে হ্যাঙ্গার ও লাঠি দিয়ে পেটাতো শাহাদাত ভাইয়া ও তার স্ত্রী নিতু আপু। পরশু দিন (শনিবার) বাচ্চার সুজি জাল দিয়ে ফ্রিজে রেখে দেয়ার পর বের করলে হলুদ হলুদ দেখায়। সেটা দেখে শাহাদাত ভাইয়া আমার পেটে লাত্থি দিয়ে বলে তুই সুজিতে হলুদ-মরিচ দিছিস? মারের ভয়ে আমি বলি দিছি। এরপর আমাকে আরও মারধর করে। নিতু আপু বলতে থাকে বেত নিয়ে আসবা। বেত দিয়ে পেটাতে হবে। এরপর আমি বাসা থেকে পালাই। গত দুদিন যাবত একজন ছুটা বুয়া রাখছে। সেই বুয়া ঘরে ঢোকার সময় দরজা খোলা পেয়ে আমি পালায়ে আসি।’
এ ভাবেই নিজের শরীরের উপর নির্যাতনের বর্ণনা ব্যক্ত করলেন ১১ বছর বয়সী হ্যাপী। গত বছর ৫ সেপ্টেম্বর ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর উপর শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়। রাজধানীর কালশী এলাকা থেকে রোববার রাতে হ্যাপি নামের শিশু গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানার পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। মেয়েটি পুলিশকে জানিয়েছে, সে ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় কাজ করে।
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, রাত পৌনে ১০টার দিকে কালশীর সাংবাদিক কলোনি এলাকা থেকে হ্যাপিকে উদ্ধার করে পুলিশ। ক্রিকেটার শাহাদাতের বাসা মিরপুর থানা এলাকায়। কিন্তু মেয়েটি কোনোভাবে সাংবাদিক কলোনি এলাকায় চলে যায়। সেখান থেকে লোকজনের ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মিরপুর থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শাহাদাত হোসেন রোববার গণমাধ্যমকে বলেন, মেয়েটিকে শারীরিক নির্যাতন করা হয়নি। সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। সকাল থেকে সে নিখোঁজ ছিল। এ কারণে দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
হ্যাপীর সারা শরীরে নির্যাতনের চিত্র ফুঁটে উঠে, চোখ,নাক-মুখ ফুলে উঠে। পায়ে ফ্রাকচার দেখা দেয়। হ্যাপীর ভাষায় - ‘ভাইয়া শাহাদাত আমার পেটে লাত্থি দিয়ে বলে সুজিতে হলুদ মরিচ কেন মিশিয়েছিস?’
এই অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে আজ থেকে প্রায় এক বছর আগে। অথচ আজ এক বছর পর তার ফলাফল কি পেলাম? বেকসুর খালাস পেলেন ক্রিকেটার শাহাদাত হোসেন। তার নাকি কোন দোষ ই নাই। পড়ে গিয়ে নাকি ওর এই অবস্থা হইছে। আমার হাসি পায় এ সমস্ত খবরগুলো পরলে। হ্যাপীর উপর কি অমানবিক নির্যাতন হয়েছিল তা আমরা সবাই জানি, তবুও তারা ছাড়া পায় কি ভাবে? অথচ বাংলাদেশে এ সব একেবারে ডাল ভাতের মত সস্তা হয়ে গেছে। আমরা দেখেছি রাজন হত্যাকে কিভাবে হত্যা করেছে। অথচ দেখি নাই আসামিদের কি বিচার হইছে। আমরা দেখেছি ছোট্ট একটা শিশুর পায়ু পথ দিয়ে বাতাস ঢুকিয়ে কিভাবে হত্যা করা হয়েছে, অথচ সেই আসামি এখন কোথায় আছে তাও জানি না। এই ভাবে প্রতি নিয়ত অপরাধীরা অর্থ বা প্রভাব খাঁটিয়ে আইনের ফাঁক দিয়ে বেড়িয়ে যাচ্ছে, আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। আর কত রাজন মরলে, আর কত হ্যাপী অত্যাচারিত হলে আইনের রক্ষাকর্তাদের মন গলবে? সু শাষন পাবে এ দেশের মানুষ ? সেদিন কবে আসবে ? আমরা কি সেদিন দেখতে পাব?
সূত্র : বিভিন্ন সংবাদ পত্র
#দুখু_মিয়া
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×