somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টেডিয়াম নির্মানে নতুন নতুন নদী ভরাট করা হোক..

১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জোর কইরা কিংবা জনগনের করুন মুখের দিকে চাইয়া তাগো সহয়ায়তায় কাউরে আগাইয়া আসতে না দেইখা, নিজের দায়িত্ববোধ আর দেশ প্রেমের ধাক্বায় যেমনেই হোক না কেন.. কোন না কোন দল আমাগো দেশ পরিচালনার দায়িত্ব পাইয়া থাকে। আর এর পর থেইকাই সকল কাম কাজে একেক জন নতুন নতুন থিউরি আবিস্কার করতে থাকে.. । বিরোধী দলের লোক জন আবার সেই টা রে ভুল প্রমান করার জন্য উইঠা পইরা লাগে।

চলমান এই সরকারের আমলেও এর ব্যতিক্রম ঘটে নাই । নানা ইস্যুতে মেলা বার দেশ গরম হইয়া গেছিল । টিপাই মুখের বাঁধ, বাদ দেয়া না দেয়া নিয়াও গেছে মোটামোটি এক গরম কাল। নিজে ঢাকার বুকে থাইকা তহন এর পক্ষে বিপক্ষে নানা মত পইড়া আর টেলিভিশনে নানা মাইনষের মাথা চাপড়া চাপড়ি দেইখা অবাকই হইছিলাম। ভাবছিলাম কি এক বাধ দিব না দিব তা নিয়া আবার হেলিকাপটার দিয়া পিকনিকেও যাওয়া লাগে..!!
তবে খেলাধুলায় বেপক আমুদে পাবলিক হিসাবে আমি এহন সরকারের পক্ষে । খালি বাংলাদেশ না ভারতের সরকারেরও পক্ষে।
গত কয়েকদিন আগে ঢাকা ছাইরা একটু দেশ ভ্রমনে যাইয়া আমি আমার এই জনগুরুত্বপুর্ণ সিদ্ধানত নিতে বাধ্য হইলাম। আমার যাত্রা পথে নানা সময় যমুনা, মহানন্দা পদ্মা সহ নানা নদী দর্শনের সৌভাগ্য হইছে। যদিও শীত কাল তবুও আমার গাইড আর এলাকা বাসীর কাছ থাইকা যা শুনলাম আর নিজের চোক্ষে যা দেখলাম তাতে আমি সরকারের সুনাম না কইরা পারতাছিনা।
সর্বগ্রাসী যমুনা, পদ্মা রা এখন নাকি আর আগের মত আগ্রামী নাই।



তাগো যৌবন এহন বৃদ্ধকাল পার কইরা আবার নবজাতকের ভুমিকায় অবতির্ন্ হইছে। এর চাইতে খুশির খবর হইল নদী গুলানের বুক বরাবর যে বিশাল বিশাল চর জাইগা উঠছে এগো বেশী ভাগেরই নাকি আর ডুইবা যাওনের ভয় নাই। তাইলে বাংলাদেশের মানুষের এত চিন্তা কেন..?!
-বসুন্ধরা-যমুনা-আসিয়ান সিটি হাতে হাত ধইরা সেইখানে আবাসনের ব্যবস্থা করব।
-আর সেই সাথে আমাগো খেলার মাঠের ব্যপুক সঙ্কট কাটাইয়া সেইখানে বিরাট বিরাট স্টেডিয়াম নির্মান শুরু হইবো.. আহ কি শান্তি...। B-)B-)


যাক এই কল্পে দেশের আম জনতার পক্ষ থেইকা কাঠাল রাজার প্রতি কিছু পরামর্শ:
১. খুব দ্রুত টিপাই বাস্তবায়ন কইরা দেশের নদী গুলারে আবাসন আর স্টেডিয়াম উপযোগী করা হোক।
২. প্রয়োজনে আরো নতুন নতুন ....মুখ বা ......রাক্কা খুইজা বাইর করা হোক।
৩. ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারের বদলে বাংলাদেশে স্থানান্তরের উদ্দোগ নিয়া সেই মতে খেলার মাঠ / স্টেডিয়াম নির্মানে নতুন নতুন নদী ভরাট করা হোক।

তাতে যাক না গোল্লায় পরিবেশ.. সরকারের কি..? দেশ তো তার বাপেরই..
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

×