somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেল ছাড়া রান্না

০৩ রা মার্চ, ২০২২ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজারে তেলের যেই অবস্থাই থাকুক - খাওয়া তো আর থেমে থাকবে না। রান্নাতো করতেই হবে। আসুন তেল ছাড়াই রান্না করি---
.
মাছ-
মাছ লবন, হলুদ, একটু কাঁচা মরিচ বাটা দিয়ে মাখিয়ে রাখুন। শুকনো কড়াইয়ে পিয়াজ কুচি অল্প আচে হালকা ভেজে নিন। আপনার পছন্দমত মসলা ( হলুদ, ধনে, আদা বাটা, রসুন বাটা, শুকনো লংকা গুড়া ইত্যাদি), তেজপাতা অল্প আঁচে একটু বেশি পানি দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার পছন্দমত তরকারী দিয়ে অল্প আঁচে কষান। লবন দিন। এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিন। পানি যখন ফুটে উঠবে তখন মাছ দিয়ে দিন। এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিন। নামানোর আগে আপনার পছন্দমত ভাজা জিরার গুড়া বা গরম মসলার গুড়া বা ধনিয়া পাতা কেটে দিন।
.
পাঁচমিশালী সবজি-
.
ডুমো করে কাটা সবজিগুলো পানি দিয়ে সামান্য ভাপিয়ে নিন। শুকনো কড়াইয়ে পিয়াজ ও রসুন কাটা অল্প আচে ভেজে নিন। এবার অল্প আঁচে পছন্দমত মসলা ( হলুদ, ধনে, আদা বাটা, শুকনো লংকা গুড়া ইত্যাদি) পানি দিয়ে কষান। লবন ও তেজপাতা দিন। এবার ভাপানো সবজিগুলো দিয়ে দিন। অল্প আঁচে কষান। এবার সামান্য ফুটন্ত পানি দিন। কাঁচামরিচ দিন। নামানোর আগে গরম মসলার গুড়া বা, পাঁচ ফোঁড়নের গুড়া, শুকনা তাওয়ায় একটি শুকনা মরিচ ভেজে গুড়া বা জিরার গুড়া বা ধনে পাতা কাটা দিন।
.
খিঁচুরি-
.
চাল, ডাল, লবন, তেজপাতা, পিয়াজ, রসুন, গরম মসলা, পছন্দমত মসলা (হলুদ, ধনে, লংকা গুড়া, জিরা বাটা, আদা বাটা ইত্যাদি) দিয়ে ৫ মিনিট হাত দিয়ে ভালো করে মাখুন। গরম পানি দিয়ে দিন। পানি যখন ফুটে উঠবে তখন কাঁচামরিচ দিন। এবার সামান্য কাঁচা কালিজিরা দিন। একটা বোম্বাই মরিচ হতে সামান্য অংশ কেটে দিন। নামানোর আগে খুবই মিহি করে কাটা অতি সামান্য কাঁচা আদা কুচি, ধনে পাতা, ভাজা জিরা গুরা, সামান্য ভাজা গরম মশলার গুরা দিন।
.
আলু ও বেগুন ভর্তা
.
আলু ও বেগুন কয়লার আগুনে বা অল্প গ্যাসের আচে পুরে নিন। অথবা লোহার একটা মোটা কড়াই কিনুন। কড়াইয়ে আলু দিয়ে অতি সামান্য পানি দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে সিদ্ধ করুন। পানি শুকিয়ে গেলে এপাশ ওপাশ করে দিন। একটু পোড়া হয়ে এলে নামিয়ে নিন। কড়াইয়ে শুকনা লংকা ভাজুন। এবার পিয়াজ, শুকনা লংকা ভাজা, ধনে পাতা, লবন ভালো করে হাত দিয়ে মাখুন। এবার খোঁসা ছাড়িয়ে আলু ও বেগুন আলাদা করে মাখানো মসলা দিয়ে মাখুন।
.
মন্তব্য--- তেল দিয়ে রান্না করা খাবার মজা লাগবে এটাই স্বাভাবিক। তাই যখন তেলছাড়া রান্না করা খাবার খাবেন তখন তেলের কথাটা মাথায় রাখবেন না।
.
জনস্বার্থে - লায়লা
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১২:৫২
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাও সে তুং-এর 'পিপলস কমিউন' ব্যবস্থা যেভাবে ৩-৪ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬



চীনের আধুনিকায়নে মাও সে তুং-এর নেওয়া সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক পরীক্ষাগুলোর একটি ছিল কৃষির সমবায়িকরণ এবং "পিপলস কমিউন" ব্যবস্থা, ১৯৫০-এর দশকে শুরু হওয়া এই ব্যবস্থার মূল... ...বাকিটুকু পড়ুন

আমার রিসাচ পেপার পাবলিশভ

লিখেছেন মোঃ মােজদুল ইসলাম, ০১ লা জুলাই, ২০২৬ রাত ৮:৩৪

Hailstorm, Rain, Dust The effect of Climate Change in Bangladesh
XXXX
IOSR Journal of Environmental Science, Toxicology and Food Technology
2319-2402
International Organization of Scientific Research
www.iosrjournals.org
Open Access Publishing
Blind Peer Review Process
Indexed Refereed Journal
20
06
10.9790/2402-2006020106 ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

×