somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি ভয় পেয়ো না প্রিয়তমা

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরের সবচেয়ে ধর্মান্ধ পুরুষটাও একদিন প্রেমের মহাত্তত্ব বুঝে নিয়ে প্রেমিক পুরুষ হবে। প্রেম-মহার্ণবে স্নান সেরে নিজেই রাধার গলায় জড়িয়ে দিবে শতাব্দির অন্যতম প্রেমমাল্য। পরমাত্মার স্তুতি ছেড়ে কঙকাবতীর জন্য লিখে যাবে অবিস্মরনীয় মহাকাব্য।

এই ধর্মান্ধ পুরুষ একদিন শহরের প্রধাণ সড়কে রজনী গন্ধা-কৃষ্ণ চূড়া আর তোমার যতো প্রিয় ফুলের বরণ ডালা হাতে সকাল-সন্ধ্যা দাড়িয়ে থাকবে তুমি-আমি প্রেমিক যুগলের মত সহস্র যুগলকে উষ্ণ অভ্যর্তনায় বরণ করে নিবে বলে।

স্মিত হাস্যে তোমার আমার মুখে ছুড়ে দিবে ফুল-চন্দন!

তুমি ভয় পেয়ো না প্রিয়তমা,.…



তুমি ভয় পেয়ো না প্রিয়তমা,

একদিন আশ্বিণী শুক্লা নবমীতে

সমস্ত দেব-দেবীরে আমৃত্যু প্রত্যাখ্যানের ঘোষণা মাইকে দিয়ে সেই সাঁজাবে অনিন্দ্য প্রেমমন্ডপ। একদিন দেব মন্দির ছেড়ে সেই হয়ে উঠবে প্রেমতীর্থস্থানের মহান্বয় মহান্ত।

তুমি ভয় পেয়ো না প্রিয়তমা…

একদিন বড়ুই-দোয়েল-শালিক কুমড়োর ডগা আর দাঁড়কাক আর হেলেন্চার গাঢ় সবুজের সাথে নিশ্চিত হবে তার অপরিমেয় উদার বন্ধুত।

তুমি ভয় পেয়ো না প্রিয়তমা…



তুমি যে নিষিদ্ধ প্রেম কাব্য লিখো

সেই হবে তার একমাত্র প্রকাশক।

পৃথিবীর সমস্ত প্রেমিক যুগলের স্বপ্ননীড়ের

সেই হবে একমাত্র বাড়ুই।

তুমি ভয় পেয়ো না ;

একদিন সেই হবে পৃথিবীর একমাত্র সাম্যবাদী পরুষ

পতিতালয়ের বিপরীতে সেই খোলে দিবে প্রাচ্যের প্রথম

পতিত আলয়।



তুমি ভয় পেয়ো না প্রিয়তমা আমার

একদিন নিদ্রাহীন নিশিতে রাজ্যের সমস্ত প্রেমিক-প্রেমিকের

সেইই হবে অনন্য গল্প কথক।



তুমি স্বপ্ন রেখো প্রিয়তমা চোখের মণিতে , ভোর হবে নিশ্চিত।

আধারে আবৃত থাকে না সারা বছর পৃথিবীর কোনো অঞ্চল।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আকাশ ভালোবাসি তাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৮



দুপুর বিদেয় নিলেই বিকেল হয়ে উঠে মিঠে রোদ প্রহর
আর আকাশের কিনারে রক্তিম মেঘ কিছু - থাকে ঝুলে
বিকেলের আকাশে উঁকি দিলেই দেখি ঝরে মুগ্ধতার লহর,
আমি দাঁড়াই তুমিহীন খোলা ছাদে - এলো... ...বাকিটুকু পড়ুন

প্রকৃতি ও প্রবৃত্তি

লিখেছেন আরোগ্য, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৪

প্রকৃতির নিয়মে আমি আপাদমস্তক অবরুদ্ধ ,
জন্ম হতে ঝরা অবধি পচনশীল দেহে আবদ্ধ ,
মানব নামক প্রাণীর মাঝে স্বভাব নামক ব্যধি,
পানির মত প্রবাহিত হয় ছোঁয়াচে থেকে মহামারী,
সহজ সরল... ...বাকিটুকু পড়ুন

আমি তো এমপি হবো ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৮


আমি তো এমপি হবো, মন্ত্রী হবো কিসের আবার ক্রিকেট? ভোটের খেলায় জিত্তে গেলে ভরবে আমার পকেট...নচিকেতার এই অমর সুরটা মাথায় বাজছে আর সামনে রুমিন ফারহানার সেই 'বিস্ফোরক' বক্তৃতার ক্লিপটা... ...বাকিটুকু পড়ুন

BNP কেও আওয়ামিলীগের মত নিষিদ্ধ করা যায়...

লিখেছেন অপলক , ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩



আমাদের দেশে দারুন কিছু ঘটনা আমরা সাদরে গ্রহন করেছি, যদিও সেগুলো স্পষ্ট অপরাধ।

উদাহরন স্বরুপ:
১. কেউ অবৈধভাবে টাকা ইনকাম করল, সেই কাল টাকা সাদা করার সুবিধা দেওয়া হত, দেয়া... ...বাকিটুকু পড়ুন

পেছন থেকে আর ডেকো না

লিখেছেন মায়াস্পর্শ, ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৭

মায়া,
একদম বুকে হাত রেখে বলো তো,
আমি কি সত্যিই অনেক বদলে গেছি?
কারণে-অকারণে আর তোমাকে খুঁজি না,
চুপচাপ থাকি,একদম নিঃশব্দ।
যেমনটা তুমি এতদিন চেয়ে এসেছো,
প্রতিক্রিয়াহীন এক মানুষ।
কিন্তু বলো তো,
এই নীরবতা তোমার ভালো লাগবে ক’দিন?
খুব... ...বাকিটুকু পড়ুন

×