somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধুমপান ছেড়ে দিলে আপনার কি হতে পারে

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ধুমপান থেকে দূরে থাকতে গেলে আপনার মন, শরীর অস্থির হয়ে উঠছে। ডাক্তাররা বলছেন, অনেকদিনের অভ্যাস থেকে যদি বিরত থাকেন তাহলে প্রথম প্রথম শরীর ও মনে নানা রকম অস্থিরতা দেখা দিতে পারে। তাঁরা ধুমপান ছাড়ার পর ১৫ বছরের এক দীর্ঘ টাইমলাইন তৈরি করেছেন। এক নজরে দেখে নিন এই মুহূর্তে ধুমপান ছাড়ার পর পরবর্তী সময়ে আপনি কেমন থাকবেন?

ধুমপান ছাড়ার ২০ মিনিট পর–

ধুমপান ছাড়া আর প্রিয়জন ছাড়ার সঙ্গে বেশ মিল আছে। প্রিয়জনের সঙ্গে প্রথম বিচ্ছেদের পর মনে হবে মন থেকে মাটি সরে গিয়েছে। ঠিক তেমনি ধুমপান ছাড়লে মনের ভিতর একটা প্রবল অস্থিরতা তৈরি হবে। ডাক্তারা বলছেন, অনেক সময় হৃদস্পন্দন ও রক্তচাপ কমতে পারে।

ধুমপান ছাড়ার ১২ ঘণ্টার পর–

প্রথম ধাপ সামলে উঠেছেন। মনকে আরও শক্ত করে তুলেছেন। তবে দীর্ঘ ধুমপানকারীরা অস্থিরতা সেই মুহূর্তে কাটাতে পারবেন না। রক্তের মধ্যে কার্বন মনোক্সাইড ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকবে। সেই সময় চেষ্টা করুন নানান ভাবে হাল্কা মেজাজে সময় কাটাতে। গল্পের বই পড়ুন, সিনেমা দেখুন। পরিবারের সঙ্গে সময় কাটান। ভুল করে বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন না।

ধুমপান ছাড়ার ২ সপ্তাহ পর–

প্রথম দু-তিন দিনের প্রবল অস্থিরতা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। পুষ্টিকর আহার করুন নিয়ম মেনে। দেখবেন রক্ত সঞ্চালন অনেকখানি স্বাভাবিক হয়ে গেছে। ফুসফুসও নিজের নিয়ম মেনে কাজ করবে। তবে এইসময় ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন।

ধুমপান ছাড়ার ১-৯ সপ্তাহ পর—

ধুমপানকারীদের অনেক সময় কাশি বা শ্বাস কষ্টের সমস্যা তৈরি হয়। কিন্তু ডাক্তাররা বলছেন, নয় সপ্তাহের পর ফুসফুসের উপর সিলিয়া (cilia) আস্তারণ তৈরি হয় যেখানে ফুসফুস শ্লেষ্মাকে দূর করার ক্ষমতা রাখে। ধীরে ধীরে আপনি শরীরের সার্বিক শক্তি ফিরে পাবেন।

ধুমপান ছাড়ার ১ বছর পর–

ডাক্তাররা জানাচ্ছেন, ধুমপান থেকে একবছর বিরত থাকলে যে কোনও হৃদরোগ থেকে দূরে থাকবেন।

ধুমপান ছাড়ার ৫ বছর পর–

পাঁচ বছর পর ‘subarachnoid haemorrhage’ ৫৯ শতাংশ কমবে বলে দাবি করছেন ডাক্তাররা। মহিলা ধুমপানকারীরা ডায়বেটিস থেকে দূরে থাকবেন তুলনামূলকভাবে বর্তমান ধুমপানকারীদের থেকে।

ধুমপান ছাড়ার ১৫ বছর পর–

আপনি একজন স্বাভাবিক সুস্থ মানুষ হয়ে উঠবেন বাকি পাঁচ জনের মতো।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×