somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম ধর্মকে উপহাসের কারণে!

০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বার্মিংহামের একটি নাইট ক্লাবে ২০১৩ সালে ইংলিশ ব্যাটসম্যান জো রুটের উপর আক্রমণের বিষয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
এ্যাশেজ সিরিজ শুরু হওয়ার প্রক্কালে স্থানীয় সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকাকে ওয়ার্নার বলেন, তার মনে হয়েছিল ইংলিশ ব্যাটসম্যান রুট মুখে কৃত্রিম দাড়ি লাগিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা ও তার ধর্মকে উপহাস করছিলেন।
ওয়ার্নার বলেন, ‘আমার এক সতীর্থ লাসিথ মালিঙ্গার মতো মাথায় পরচুলা পরেছিল। আর রুট সেটা কেড়ে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করতে শুরু করেন। এটি আমার কাছে সঠিক বলে মনে হয়নি। তাই আমি ছুটে গিয়ে রুটের কাছ থেকে পরচুলাটি নিয়ে নেয়ার চেষ্টা করি। আমি মনে করি আজকের সমাজে এ ধরনের আচরণ করা ঠিক না।’
শ্বশ্রুম-িত আমলা বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন এবং ধর্মপ্রাণ মুসলমান। ২০০৬ সালে তাকে ডিন জোন্স এর ‘সন্ত্রাসী’ মন্তব্যের শিকার হতে হয়েছিল।
কলম্বোতে একটি টেস্ট ম্যাচে আমলা যখন কুমার সাঙ্গাকারাকে কট আউট করেন তখন টিভি ভাষ্যকার জোন্স ‘সন্ত্রাসীটি আরো একটি উইকেট পেল’ বলে মন্তব্য করেন। এ কারণে জোন্সকে চাকুরিচ্যুত করা হয়েছিল।
যাইহোক সে ঘটনা নিয়ে ওয়ার্নারকে এখন অনেকটা অনুতপ্ত বলে মনে হয়। তিনি বলেন, ‘হয়তো তিনি (রুট) সে রকম কিছু বুঝাতে চাননি, তবে আমার তাই মনে হয়েছিল... আসলে মনে হয়েছিল বলেও বলতে পারছি না... হয়তো মদ পানের কারেণ আমি নিজকে সামলাতে পারিনি বলে ঐ ধরণের আচরণ করে ফেলেছি।’
নাইট ক্লাবে সেদিন রুটকে অসি ঘুষি মারার অপরাধে ওয়ার্নারকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। আগ্রাসী ব্যাটিং এবং মাঠে সরব উপস্থিতির অবশ্য এখন ওয়ার্নার তার নেতিবাচক ভাবমূর্তি অনেকটাই মুছে ফেলতে সক্ষম হয়েছেন।
নিজের ভাবমূর্তি উজ্জল করার লক্ষ্যে তিনি এখন মদ পান করছেন না। এমনকি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ জয়ের পর সতীর্থরা মদ পান করলেও ওয়ার্নার কেবলমাত্র গ্রিন টি পান করেছেন। - See more at: Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×