somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপচে পড়া জীবনঃ ২

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন রাত এগারোটা পয়ত্রিশ। বৃষ্টির রাত, রাস্তা ঘাট জন শূন্য হয়ে পড়বারই কথা। সলিমুল্লাহ রোডের এ মাথা ও মাথা প্রায় ফাঁকা। একটা রিক্সায় যাত্রী এক জন বসে এদিক ওদিক তাকাচ্ছে, গলির এ মাথা ও মাথায় কোন বাহন নেই। মানিক মিঞা এভিন্যূ পুরাটা পার হতে আজ নিশ্চয় ঝামেলা হবে!

ঐ খালি যাইব নাকি ভাই, মনিপুড়ি পাড়া? না যাবে না রিক্সা। আরে চলেননারে ভাই! না ফিরেও তাকাল না।

বৃষ্টির মিটার বেড়ে গেছে, ইশ! কোনার দোকানটায় সাটার টানল দোকানী সাথে আরেকজন, রাস্তায় আমি ছাড়া আরত কেউ নাই।

ঐ খালি।

ইশ পাটা ডেবেই গেল, মোজায় পানি ঢুকে গেছে।

যাইব নাকি মনিপুড়িপাড়া?
চল্লিশ ট্যাকা।


সীটে বসা প্যাসেঞ্জার ভাড়া গুনতে গুনতে বলে যায়, একবারে পঞ্চাশ টাকাই চাইয়া বইতা!

কি রে ভাই, রাস্তার এই মাথার থেইকা ঐ মাথা চল্লিশ ট্যাকা চান কোন বুঝে? বিশট্যাকার ভাড়া, ত্রিরিশ ট্যাকা চলেন।
আর পাঁটা ট্যাকা দিয়েন।
আবার পাঁচ ট্যাকা কিসের?


মানিক মিয়ার চেক বক্সটা পার হতেই পুলিশ গুলো কানি নজরে দেখছে। বারোটা বাজতেছে প্রায় পাড়ার গেইটা ত বারোটায় বন্ধ করে দেয়! ফোন আবার কে করল?

হ্যালো হ্যা আপু, পৌছাইতেছি। এইত মানিক মিয়ার মাঝামাঝি।


সামনের সাদা প্রাইভেটটার পেছনের দরজাটা খোলা রাখছে কেন! সিম কার্ডটা খুইলা রাখা উচিত ছিল। ঐটা গেলে শেষ।

ভাইরে মহল্লার গেইটটা বন্ধ কইরা দিব।


পর্দাটা লই নাই, বৃষ্টির ঝাপটা লাগছে। একটা কালো ক্যাব মোড় ঘুরতাছে,

রং সাইড দিয়া যানরে ভাই পরের গলি দিয়া।


গলির ভেতরে অন্ধকার, রাস্তাটাও সেইরকম। ঝাকি লাগলে শরীর লইড়া ওঠে। ডাইন দিকে যান। পাঁচটার থেইকা বারোটা পাক্কা সাত ঘন্টা, কামের মইধ্যে চার দিনের লাইগা ধান্দা একটা ফিট হইছে। পয়সা বেশী না, তাও কানা মামাই ভালো। বাসায় গিয়াই ভাত খাইতে হবে খিদা লাগছে খুব।

ডাইনে রাখেন।

পকেটে হাত দিয়া কায়দা কইরা একটা এশ টাকার নোট নির্বচন কইরা বাইর করি।

চল্লিশ ট্যাকা রাখেন।

বুক পকেট থেকে পলিথিনে মোড়া টাকার থলিটা বের করে। ভীজে চুপসে গেছে, ফু দিয়ে খুলতে গিয়ে খক করে একটা কাশি দিল। দুইটা বিশ টাকা আর দুইটা দশ টাকার নোট ঠিক আছে কিনা দেখতে দেখতে হাটা দিলাম। এত দয়ালু হলে চলে না। এই শহরে আমারে কে কয় পয়শা দিয়া জিগায়! আমারে এমন হাতেমতাই হলে চলবে না।

জানি না কেন রাইত দুইটার সময় লোকটার জন্য চিন্তা হচ্ছে। কাশির ধরনটা সুবিধার ছিল না, এই বৃষ্টিতে আরো কয়টা ক্ষেপ মারতে হইব কে জানে? ষাটটা টাকা ভাংতি টেবিলের ওপর এখন পড়ে আছে। বাইরের বৃষ্টির আওয়াজটা যতই কানে আসছে খালি রিক্সাঅলার কথা মনে হচ্ছে। টাকা গুলোর দিকে তাকাতে অস্বস্তি লাগছে!


উপচে পড়া জীবন

ছবিঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ বিকাল ৪:৪০
৩১টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×