গত রমজানেও তেল গ্যাস অলারা মুক্তাঙ্গনে মরার তেল গ্যাস রক্ষা করতে সমাবেশ করেছিল। তখন ছিল সেনা সমর্থিত সরকারের আখেরি টাইম। নির্বাচন হবে হবে সময়। সাগরের গ্যাস ইজারা নিয়ে কি যেনো এক কর্মসূচী ছিল সেদিন। আমি ভ্যাগাবন্ড রুটি মাখনের দীর্ঘ্য প্রবাস জীবন ছেড়ে তখন সবে মাত্র দেশে ফিরেছি। খবর শুনেই দেশ ও জাতির অমন দূর্দিনে মাথার ঘাম পায়ে ফেলে কেনা হাইডেফিনেশন ক্যামেরাটি নিয়ে চলে গেলাম পল্টনে।
আমি ফ্রী ল্যান্সার, আমার ক্যামেরায় কোন লোগো লাগানো নাই। ছবি তুলছিলাম বোকার মত, এক সময় খেয়াল করলাম পুলিশের কেউ কেউ আমার কর্মকান্ড টার্গেট করছে। এক জন আমার ঘাড়ে হাতদিয়ে আটকাতে চাইলে আমি চালাকি করে ভীড়ের ভেতরে চলে যাই। ওদের স্পষ্ট বলতে শুনলাম আমাকে ধরতে। আমি যে কোন টিভি চ্যানেলের নই সেটা তরা বলছিল, এবং অমি ভিডিও করছি কেন এটা ওদের কৌতুহলের কারন হল!
সেদিন ছিল রমজান মাস, ছাত্র ফেডারেশনের ক'জন মেয়ে ওই বিক্ষোভে সামিল ছিল, ছিল ক'জন মেয়ে ফটোগ্রাফার। পুলিশ ওদের পেছনে দাড়িয়ে দাড়িয়ে বলছিল, আপনেরা মেয়ে মানুষ এই রোজা রমজানের দিনে এইখানে আইছেন ক্যান? ওরা আরো বলছিল, আমাদেরও বৌ আছে তারাও ইউনিভার্সিটিতে পড়ছে তারা ত রোজার দিনে ঘরে বইসা আল্লাবিল্লা করে আপনেরা এইখানে ক্যান আইছেন? এই কথা ওই কথা বলে বিশ্রি ভাষায় উত্যাক্ত করছিল ওরা মেয়েদের। এক সময় উত্তেজনা চরমে পৌছুলে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আমার ক্যামেরা চলতে থাকে, একটা পুলিশ আমর দিকে আবারো হাত বাড়ায়। আমি সটকে দেয়ালের ওপর উঠে যাই। সামনে তত্তাবধায়ক সরকারে চ্যালঞ্জিং ইলেকশন, ঘটনাটা সেদিন ঐ পর্য্যন্তই গড়িয়েছিল।
বাংলাদেশে পড়ে আছি গত একটি বছর। আগামী ৪ তারিখ থেকে নিজের একটা প্রোডাকশনের শুটিং শুরু করছি, আজ ছবি তোলার উছিলায় ঐ খানে গেলে হয়ত লাঠির একটা বাড়িতে আমার ক্যামেরা খান চুর্ণবিচুর্ন হইতে পারত। আমার পেছনে সামনে কোন শক্তি নাই ক্যামেরাটা আমার রুটিরুজির উপায়। সখের ডকুমেন্ট্রি মেকার হতে যেয়ে নিজের সব্বোনাশ নিজে ডাকতে পারবো না। খুব ইচ্ছে ছিল একটু যাই, যেয়ে দাড়াই। যাই নি।
সে দিন বিকেলে শাহাবাগ যাবার পথে তেজগাও পলিটেকনিক গার্ল্সস্কুলের সামনে আনু স্যার কে এক দেখেছিলাম সাদা প্যান্ট আর শার্ট পড়ে দাড়িয়ে আছেন একটা বাহনের জন্য। সিএনজিটা থামাতে যেয়ে আবার থামাইনি দ্বিধায়! একবার ফুলবাড়ির আন্দোলনের ছবি তুলতে যেয়ে স্যারের একটা ইন্টারভিউ নিয়ে ছিলাম। আমি তার ছাত্র নই, নই কোন চেনা জানা কেউ। কেমন করে ওনাকে বলি, স্যার আমি আপনাকে ভীষন পছন্দ করি। আপনি কোথায় যাবেন স্যার চলেন আপনাকে পৌছে দেই। কিন্তু বলতে পারিনি আর।
আমি এক জন ফ্রী ল্যান্সার, আমার কোন শক্ত পরিচয় নেই! আজ বাড়ী ফিরে ব্লগ ঘুরে ঘুরে যখন বাংলাদেশ সরকারের পুলিশের ক্রিয়াকলাপের ছবি গুলো দেখলাম তখন এলোমেলো মনে হচ্ছিল সব। আনু মোহাম্মদের রাস্তায় পড়ে থাকা ছবিটা দেখে অপমানের জ্বালা সহ্য করে উঠতে পারছিলাম না। মনের ভেতর ভীষন ওলটপালট হচ্ছে দিশাবিশা পাচ্ছিনা কোন। আর কত অন্ধকারে হারাবে এ দেশ, আর কত অতলে তলাবে!
ভীষন ভীষন গ্লানী বোধ করছি আজ আমি...
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




